প্রথম দিনে আমাদের বোলাররা ইন্ডিয়ার একটি উইকেটের পতনও ঘটাতে পারেনি, তাইতো একক আধিপত্য দেখিয়েছে ইন্ডিয়ারা! ভাগ্যে কি ছিল বা থাকতো জানতাম না কিন্তু দ্বিতীয় দিনের পুরোটা ভেসে গেছে বৃষ্টিতে! আজ তৃতীয় দিনের সূর্য এভাবে হেসে উঠবে কখনো ভাবিও নাই।
সূর্যের আলোর সঙ্গে ঝলকাইয়াছিল আমাগো স্পিনাররাও, তৃতীয় দিনের প্রথম সেশনেই ইন্ডিয়ার তিন ব্যাটসম্যানকে সাজ ঘরে পাঠিয়ে দিল টাইগাররা (y) তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪০০ রান। যার মধ্যে প্রথম দিনের করা বিনা উইকেটে ২৩৯ রান বাদ দিলে, আজকে তৃতীয় দিনের সকালের সেশনে করেছে ৩৯ ওভারে ১৬১ রান।
তৃতীয় দিনের শুরুতে সাবলীলভাবেই ব্যাট চালাচ্ছিলেন ধাওয়ান-বিজয়। ১৫০ রানে অপরাজিত থাকা ধাওয়ান আর ২৩ রান যোগ করে ব্যক্তিগত ১৭৩ রানে সাকিবের বলে সাজঘরে ফেরেন
আহা! শান্তি এ জন্য যে, ভারত এখন কিছুটা চাপে আছে। এতেই কিছুটা প্রাণ ফিরে পেয়েছি টেস্ট সিরিজের
আগামী দিন ও জয় যেন আমাদেরই হয় এই আশায় আছি।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ দুপুর ২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




