ডাক-ঢোল পিটিয়ে লোক দেখানো শোক পালনের থেকে, ঘরে বসে 'মরহুমের রূহ কিংবা বিদেহী আত্মার মাগফিরাত কামনা' করা অনেক বেশী উত্তম।
শোক দিবস লজ্জিত আমি!
কেন বললাম জানেন? বেশী ভূমিকায় যাবো না! এক লাইনেই বলে দিই...
কারণ আজকাল শোক দিবস পালন দেখলে লজ্জায় চোখ লাল হয়ে যায়! গতকাল এমনকি পুরো আগস্ট মাসে বঙ্গবন্ধুকে পোষ্টারে ব্যানারে খোমাবাজেরা নিজেদের ব্যাক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে! বিরয়ানীর প্যাকেটে, হিন্দি গানের নাচের তালেতালে শোক দিবস!
বিঃদ্রঃ আমি এখানে বঙ্গবন্ধুর শোক দিবসের বিরোধিতা করতে আসি নাই। তবে হ্যাঁ আমি হয়তো আওয়ামীকে পছন্দ না করিনা। কিন্তু সে জন্ম থেকে আমিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান ও ভালোবাসি। হয়তো স্বার্থ ছাড়া বলেই সেটা প্রকাশে নই, অন্তর থেকে।
অন্তর থেকেই শ্রদ্ধা ও স্মরণ করছি ৭১ এর এই কিংবদন্তী নেতাকে। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুক। আমীন
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



