
প্রিয় মমতা দি, আপনি আমাদের তিস্তার পানি না দিলেও আমাদের পানির অভাব নেই, আপনার পানি আমাদের দরকার নাই! আমরা এখন শুধু পানি খাইনা, গায়েও দিই এমনকি পানিতেই সব কিছু করি। বর্তমানে আমাদের বাংলাদেশে একবার এসে দেখতে পারেন, আমাদের বাংলাদেশ এখন পানিময় হয়ে গেছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম!
মমতা দি, আপনার তিস্তার পানি চুক্তির দরকার নাই, আসুন আমাদের সাথে "ঢাচ চুক্তি"(ঢাকা-চট্টগ্রাম পানির চুক্তি) করে পানি নিয়ে যান।
সম্ভাবনা নয়, নিশ্চিত আমাদের রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পানি দিয়ে আপনার তিস্তা ভাসিয়ে দেওয়া যাবে।
হুম, সব আমাদের ডিজিটালিং অবধান! উন্নয়নের জোয়ারের পানিতে ভাসছে বাংলাদেশ,
মাননীয় দুই সিটি মেয়র সাব, এ পানি ধরে রাখেন, কমতে দিয়েন না। এগুলো আমাগো সম্পদ!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



