
বাংলাদেশ জাতীয়দলের খেলোয়াড় সাহাদাত হোসেন।
শাহাদাত জাতীয়দলের খেলোয়াড়। মন মানসিকতা আমাদের চেয়েও ভালো থাকা প্রয়োজন, কারণ ১৬ কোটি মানুষের ভালোবাসা তারাই। কিন্তু শাহাদাতের মত জাতীয়দলের একজন ক্রিকেটারের কাছ থেকে এমন অমানবিক আচরণ কোনো ভাবেই কাম্য না! কোনো মদদী বা বাসের হেল্পার যদি এমন কাজ করতো তাহলে মনকে শান্তনা দেয়া যেতো এই ভেবে যে, "এসব মূর্খ মানুষের কাছ থেকেই শিশু নির্যাতনের মতো ঘটনা সম্ভব। যদিও অনেক উচ্চবিত্ত শিক্ষিত মানুষও শিশু নির্যাতন করে যাচ্ছে নিয়মিতই!
"এগার বছরের গৃহককর্মী হ্যাপিকে নির্যাতিত করার অভিযোগ উঠেছে ক্রিকেটার শাহাদাত হোসেন এর ওপর। শিশু মেয়েটির চোখের নিচে অসম্ভব রকম ফুলা ও হাত পা'য়ে নির্যাতন এর চিহ্ন রয়েছে। তাছাড়া বেধরক মারধর আর নির্মম অত্যাচারের চিহ্নও প্রস্ফুটিত হয়ে আছে শিশুটির দেহে। যতোটুকু জানা যায় হ্যাপি এখন বর্তমানে মিরপুর থানায় রয়েছেন। রাজধানী ঢাকা সহসারা দেশে একের পর এক শিশু নির্যাতনের পর আবারও আরেকটি শিশু নির্যাতন। তাও আবার জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার দ্বারা।
কোথায় আমাদের মানবতা? অভাবের দায়ে কাজ করতে আসা মানুষগুলোর সাথেই কেনো বার বার এমন নির্মম ঘটনা ঘটে?
এর কোনো উত্তর আছে?
ছিঃ শাহাদাত ছিঃ
খুবই লজ্জা লাগছে নিজের, তোমাদের নিয়ে বিশ্বের মাঝে এভাবেই কি গর্ব করবো?
ছবিঃ- সংগৃহীত
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


