somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবারের অস্কার আসরে চমকে দেয়া বচন, যা থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় ও মনে রাখার মত।

০১ লা মার্চ, ২০১৬ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানা যায়, দীর্ঘ ৮৭ বছরের ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসরে অনেক ঘটনাই ঘটেছে। যারা অস্কার দেওয়া অনুষ্ঠানের ভিডিওটা দেখছেন, তারাই দেখেছেন হয়তো। অস্কার হাতে পাওয়ার পর সবাই অভিভূত হয়েছেন, কেউ কেঁদেছেন, কেউ হেসেছেন। সবাই কিছু না কিছু বলেছেন। তবে কয়েকজন বলেছেন স্মৃতির পাতায় জমিয়ে রাখার মতো অমৃত কথা। তা তুলে ধরলাম, হয়তো এখান থেকে আমাদের অনেক কিছুই শিক্ষণীয় আছে :)

#গ্রাহাম মুর... “আমার বয়স যখন ১৬ বছর, আমি আত্মহত্যার চেষ্টা করি। কারণ আমার মনে হতো আমি অদ্ভূত এবং আমার অনুভূতি বিচিত্র, এই পৃথিবীতে থাকার যোগ্য আমি নই। এই মুহূর্তে আমি এখানে এবং আমি চাই এই মুহূর্তে এই হলের বাইরে দাড়িয়ে থাকা তার হোক, যে নিজেকে অদ্ভূত মনে করে, যে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে অথবা যে নিজেকে কোথাও খাপ খাওয়াতে পারে না। হ্যা, ‍তুমি থাকো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি থাকো। তুমি থাকো। অদ্ভুত হয়েই থাকো । অন্যরকম হয়েই থাকো। এরপর যখন তোমার সুযোগ আসবে, তুমিও এই মঞ্চে দাড়াবে। অনুরোধ করছি, এই একই বাণী এরকম আরেকজনের কাছে পৌঁছে দাও যে তোমার আশেপাশেই আছে।”
- ২০১৫ সালে ‘দ্য ইমিটেশন গেইম’-এর চিত্রনাট্যের জন্য অস্কার জেতা গ্রাহাম মুর।

#বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন... “আমি ম্যাটকে সবে বলছিলাম, হারের স্বাদ ন্যাক্কারজনক এবং জেতাটা ভীতিকর, এটা আসলেই চরম, চরম ভীতিকর।”
-১৯৯৮ সালে ‘গুড উইল হান্টিং’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে অস্কারজয়ী বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমন।

#লুপিতা নিয়ঙ্গ... “এই সোনার মূর্তির দিকে যখন তাকাই, এটা মনে করিয়ে দেয় নিজের এবং প্রতিটি ছোট্ট শিশুর কথা। কোনো ব্যাপার না কোত্থেকে তুমি এসেছো, তোমার স্বপ্ন দেখার অধিকার আছে।” - ২০১৪ সালে ‘টুয়েলভ ইয়ারস আ স্লেইভ’ সিনেমায় অভিনয়ের জন্য পাশ্বর্-চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জেতা লুপিতা নিয়ঙ্গ।

#মাইকেল মুর... “আমরা এমন একটা সময়ে বাস করছি, যেখানে একজন মানুষ আমাদের যুদ্ধে পাঠাচ্ছে কল্পিত কারণে। আমরা এই যুদ্ধের বিরোধী জনাব বুশ। লজ্জা হয় তোমার জন্য। তোমার জন্য লজ্জা হয়!”
- ২০০৩ সালে ‘বোলিং ফর কলাম্বাইন’ প্রামাণ্যচিত্রের জন্য সেরা প্রামাণ্যচিত্র ফিচারে অস্কারজয়ী পরিচালক মাইকেল মুর।

#প্যাট্রিসিয়া অরকুয়েট... “সেই সব নারীর প্রতি বলছি, যারা সন্তান জন্ম দেন, কর দেন ও এই দেশের নাগরিক। আমরা একে অন্যের সম অধিকারের জন্য সংগ্রাম করছি। এটাই আমাদের সময় সবার জন্য পারিশ্রমিকে সমতা আনার এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত নারীদের সম অধিকার প্রতিষ্ঠার।”
- ২০১৫ সালে ‘বয়হুড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয়ী প্যাট্রিসিয়া অরকুয়েট।

#হিলারি সোয়াঙ্ক... “আমি ঠিক জানি না এই জীবনে আমি এমন কি করছি যার জন্য এই পুরস্কার পেলাম। আমি ট্রেইলার পার্ক থেকে আসা একটা মেয়ে মাত্র, যার একটা স্বপ্ন ছিলো।”
- ২০০৫ সালে ‘মিলিয়ান ডলার বেবি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জয়ী হিলারি সোয়াঙ্ক।

#কেইট উইন্সলেট... “এটা হয়তো মিথ্য বলা হবে, যদি বলি আমার এই বক্তব্যের আর কোনো সংস্করণ নেই, আমার মনে হচ্ছে আমার বয়স বোধহয় আট এবং পলকহীন চোখে তাকিয়ে আছি বাথরুমের আয়নায়। আর এইটা হচ্ছে একটা শ্যাম্পুর বোতল। ভালো কথা, এটা এখন আর শ্যাম্পুর বোতল নয়।"
- ২০০৯ সালে ‘দ্য রিডার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কারজয়ী কেইট উইন্সলেট।

#রাসেল ক্রো... “সুবিধাবাদের বিপরীত দিক থেকে এবং সাহসের উপর ভর করে এগিয়ে আসছে যারা তাদের বলতে চাই, এটা সম্ভব, তাদের জন্য সব কিছুই সম্ভব।"
- ২০০১ সালে ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমার জন্য সেরা অভিনেতার অস্কার জয়ী রাসেল ক্রো।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ ভোর ৪:১৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×