বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতমত জন্মবার্ষিকী উপলক্ষে "বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল" এ বছর বঙ্গবন্ধুর নামেই করা হয়েছে, "বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ-বিবিপিএল। খুবই ভালো কথা, কিন্তু তা ওপেনিং করা হলো কিভাবে বা কি বুঝে?
তাহলে কি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নাকি যে; বিজয়ের মাস ডিসেম্বরে হিন্দি গান আর ইন্ডিয়ান শিল্পী দিয়ে দেশীয় ক্রিকেট লীগ উদ্ভোধন করা? এমনটায় তো বুঝা যাচ্ছে...
এই জন্যই বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করেছেন? এটা কি বঙ্গবন্ধুকে হেয় করা হলো না?
আমি খুব ভয়ে ভয়ে ছিলাম, না জানি কখন আবেগে উতলায়া বাংলা গান গাইয়া উঠে! তখন তো আবার মান সম্মান চলে যাবে!
কিন্তু শেষ পর্যন্ত তা-ই হলো! ভূলভাল উচ্চারণে 'ধন্য ধান্য পুষ্পে ভরা' গানটি রেপ করে ফেলেছে!
বাংলাদেশে শিল্পীর অভাব। দেশে যারো কিছু শিল্পী আছে তা অল্প টাকার শিল্পী, আর অল্প টাকার শিল্পী ও মুর্খ বাঙালি শিল্পী দিয়ে এসব হবে না। তাইতো কুড়ি লাখ টাকা দিয়ে ইন্ডিয়া থেকে সনু নিগামকে আনা হয়েছে। তাছাড়া আমাদের বাংলাদেশের মানুষ বাংলা কম বুঝে তাই হিন্দি গানের জন্যই ভারত থেকে আনা হয়েছে...
৫২ আর ৭১ শেষ, ডিসেম্বরে হিন্দি গান আর নাচে চেতনার বাংলাদেশ!
আমাদের দেশের এন্ডু কিশোরের মত কিংবদন্তি শিল্পী টাকার অভাবে হাত পাতছেন। আর বিপিএলে বিদেশী শিল্পীরা কোটি টাকার বিনিময়ে নেচে-গেয়ে গেছে।
বিজয়ের মাস ডিসেম্বরে বিপিএলে হিন্দি গানে হেলেদুলে নিজেকে ভুলে মাতোয়ারা। আর এক সপ্তাহ পরে বিজয়ের চেতনা জেগে উঠবে আমাদের!
পুরো অনুষ্ঠানে কত মানুষ হবে জানি না। যাইহোক, প্রধানমন্ত্রীসহ সবাই মোটামুটি শিক্ষিত বাঙালী ছিল, সে অনুষ্ঠানে আমাদের মত মুর্খ-অশিক্ষিত মানুষের ঠাই ছিলনা তা নিশ্চিত। তো দেখেছিলাম সনু নিগাম গানের ফাঁকে ফাঁকে বলেছে মাস্তি হোগা, অমনিতেই সবাই দেহ দোলাই দোলাই তার আগেই হিন্দি গান গাওয়া শুরু করে দিছে। খুব আনন্দে ও মাস্তিতে ছিল খোদ প্রধানমন্ত্রীও!
হিন্দি গানের তালে তালে দেহ দোলানো অই হাজার হাজার তরুণ-তরুণীরাই ফেসবুকে এসে আবার চেতনার বানী ছুড়ে মারবে। "বাংলা আমার গর্ব, বিজয় আমার অহংকার, ডিসেম্বর আমার চেতনা"! কিন্তু অই সময় যে বাংলা এবং বিজয়কে মাস্তি হোগা মেরে গর্ভ করে দিয়েছে তা ভুলে যাবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


