আজ একজন শিবির কর্মী (আমারই ব্যাচমেট বন্ধু) কে আটক করা হোল। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জিজ্ঞেস করা হলঃ
- তোর রুমে কি শিবির এর কোন বই আছে?
তার উত্তরঃ হুম, শিবির এর ২ টা কুরআন শরিফ আছে
- কুরআন শরিফ আবার শিবির এর হয় কি করে?
উত্তরঃ মউদুদীদের লেখা কুরআন, তাই বললাম শিবির এর।
- মউদুদীরা কুরআন লিখছে? কস কি মমিন?
উত্তরঃ জী না। অনুবাদ করেছে।
জানতাম বাইবেল এর বিভিন্ন version পাওয়া যায় বাজারে। এক এক জন অনুবাদকের নামে এক এক version. যেমন ঃ
New King James Version (NKJV)
Douay-Rheims 1899 American Edition (DRA)
Holman Christian Standard Bible (HCSB) ............ ইত্যাদি ইত্যাদি
এখন দেখা যাচ্ছে কুরআন এর ও বিভিন্ন version বের হচ্ছে। কাদেরিয়া version, মউদুদী version ইত্যাদি। আরেকটু ঘাটাঘাটি করে জানতে পারলাম ঠিক বাইবেল এর মতই এইসব অনুবাদেও একটার সাথে অন্নটার অনেক ফারাক। যারা কিনা কুরআনকে বিভক্ত করছে, যার একটা নোকতা পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা কারোর নাই, তাদের কিভাবে ইসলামভিত্তিক দল বলা হচ্ছে আমার মাথায় ঢোকে না। এরা তো নাস্তিক বা কাফির এর তুলনায়ও ইসলাম এর বড় শত্রু। জিহাদ ঘোষণা করলে এদের বিরুদ্ধেই করা উচিৎ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

