প্রসঙ্গ - ১
শাহবাগকে মানুষ এখন দুই ভাবে চেনে । আপনি কি প্রথম দিনগুলোর নাকি শেষের দিনগুলোর ।
প্রসঙ্গ - ২
এইটাকে মুক্তিযুদ্ধ বলা নিয়া একটু কথা আছে । এই দাবি আমাদের প্রাণের দাবি । কিন্তু পরবর্তীতে দেখলাম পুলিশি পাহারায় , সিসি টিভি ক্যামেরা এর মাধ্যমে আন্দলোন এগুচ্ছে । মুক্তিযুদ্ধ তো নিরাপত্তার প্রাচীরের ভেতরে থেকে হয় নাই ।
প্রসঙ্গ - ৩
এখন তরুন প্রজন্ম যে কোনটা এইটা অনেক বড় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে । যারা শাহবাগে তারাই কিন্তু শুধু তরুন প্রজন্ম না । তারা শুধু একটা অংশের অংশ বিশেষ । যুদ্ধাপরাধীদের বিচার চায় এই রকম বহুত মানুষ আছে কিন্তু তারা সবাই শাহবাগের পথচারী নন । বিরিয়ানি খাইয়া আর নতুন মঞ্চে দাঁড়াইয়া ভাষণ দিলে আন্দোলন আর আন্দোলন থাকে না ।
প্রসঙ্গ - ৪
আমি একবার আবেদন করছিলাম যে ছাত্র রাজনীতি বন্ধের দাবী যেন যোগ করা হয় শাহবাগের দাবিগুলোর সাথে । তখন একজন বললেন যে তাইলে চালের দাম কমানোর দাবী , তেলের দাম কমানোর দাবী আইগুলা সব যোগ করি নাকি ?
আমি তখন বেশ লজ্জা পাইলাম । আরেকজন বললেন যেইটা ভালো লাগলো -- ভাই আগে একটা দাবী বাস্তবায়ন করি পরে একটা একটা কইরা সব করবো ।
এখন আমার কথা হইলো আন্দোলনে যদি একটা দাবীই রাখতো , তাইনা লিস্ট বড় না করতো । যে এক দাবিতে মানুষ মাঠে নামছিল সেই এক দাবী বাস্তবায়নের পর অন্য দাবী করতো তাহলে এই পরিস্থিতির সৃষ্টি হয়তো আজ হতো না।
প্রসঙ্গ - ৫
সাইদি সাহেবও নিজেকে চাঁদে দেখা যাওয়ার ব্যাপারে অবিশ্বাস জ্ঞাপন করেছেন । যাক একটা জায়গায় সে আমাদের সাথে একই মত প্রকাশ করলেন
[ এখানের বেশ কিছু কথা মাহাবি চৌধুরি এর কালকের রাতের
RTV চ্যানেলের টক শো থেকে শুধু পয়েন্ট নেয়া হয়েছে । যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে । ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


