একটা গল্প বলি প্রথমে - আমার এক স্যারের কাছ থেকে শোনা ।
রজার মাসে স্যার আর স্যারের এক বন্ধু চারুকলার ঐখানে ছিল । তখন এক ছেলেরে সিগারেট খাইতে দেখল । কিছুখনপর তার এক বন্ধু আইসা বলে , '' কিরে তুই না রোজা রাখছস ? ''
তখন ওই বন্ধু বলে , '' রোজা তো রাখছিই তবে আল্লাহরে কইয়া নিছি রোজা রাখুম কিন্তু সিগারেট ছাড়তে পারুম না ।''
এখন মূল কথায় আসি ---
হেফাজতে ইসলামের প্রত্যেকটি দাবীই ইসলামিক । এই বিষয়ে আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারি । একজন মুসলমান হিসেবে এইটা বিশ্বাস করা সবার বাধ্যতামূলক ।
আপনি কোন দাবীর বিরুদ্ধাচারন করতে পারেন না । একজন মুসলিম হিসেবে । তাহলে আপনার ঈমানই থাকবে না । কারণ প্রতিটি দাবীই ইসালমিক । বাংলাদেশে এর বাস্তবায়ন এই জিনিসটা বাদ দিয়া চিন্তা করেন একটু কিছু সময়ের জন্য । শুধু দাবীগুলো বিবেচনায় আনেন । এর বিরুদ্ধে কথা বললে আপনার ঈমান থাকবে না । আরও বিস্তারিত জানতে কোন আলেমের সাথে যোগাযোগ করতে পারেন /
বাড়তি কিছু কথা --
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু সাহেব নিজেকে মুসলমান বলেছেন । কিন্তু হেফাজতে ইসলামের দাবীগুলোকে মধ্যযুগীয়ও বলেছেন ।
আমি বলি তাহলে তো আপনি মধ্যযুগের ধর্মের অনুসারী । আধুনিক কিছু পান নাকি দেখেন ? কুরআন ও তো সেই কবেকার ( !! ) নতুন কিছুর সন্ধান করতে পারেন ।
সুলতানা কামাল --
আপনি বললেন মৌলবাদীরা কখনই চায় না নারীরা উন্নতি করুক ।
আমি একটু বলি । হেফাজতের কেউ নিজের দাবী তুইলা ধরে নাই । ইসলামের দাবী তুলে ধরেছে । আপনি তাদেরকে মৌলবাদী বললেন । তারা আল্লাহ আর তার রাসুল ( সঃ ) এর হুকুমের বাস্তবায়নের জন্য আন্দোলন করেছিল । তাহলে আমি কি বুঝাতে চাচ্ছি বুঝতে পারছেন ।
শেষের কিছু কথা -----
হয়তো বাংলাদেশে এগুলোর বাস্তবায়ন হবে না । কিন্তু আপনারা কেউ দয়া করে এর বিরুদ্ধে কথা বইলেন না । কষ্ট পাই । আপনি বলেন যে এই দেশে এই দাবী হয়তো বাস্তবায়ন করা যাবে না।
আর হেফাজতকে বলবো -- আপনাদের দাবী বাস্তবায়িত হলেই দেশে ইসলাম কায়েম হবে না । তার চেয়ে আপনারা মানুষকে শুদ্ধ ইসলামের দাওয়াত দেন । প্রত্যেকে পরিবর্তিত হলেই আপনাদের দাবীও দেখবেন বাস্তবায়িত হয়ে গেছে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





