Meanwhile in a parallel world ----
আমার ফলোয়ারের সংখ্যা পঞ্চাশ হাজারের কাছাকাছি । আর ফ্রেন্ড তো পাঁচ হাজারের কোটা পূর্ণ । একদিন আরিফ আর হোসেইন নামের একটু বয়স্ক লোকের লেখা পড়লাম । ভালো লাগলো । এরপর ফ্রেন্ড লিস্টের একজনরে বাদ দিয়া তারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাইলাম । সে তো মহাখুশি ।
আর অন্যদিকে '' দুর্যোধন দুর্যোধন '' নামক একজন ব্লগাররে পাইলাম ফ্রেন্ডলিস্ট ঘাটতে যাইয়া । লেখা পড়লাম ভালো লাগলো '' উনি '' দেশকে নিয়ে ভাবে । ভালো খুব ভালো ।
আরেকদিন ইউটিউবে পড়াশোনা বিষয়ক জিনিসপাতি ঘাটতে যাইয়া '' চমক হাসান '' নামের একজনের কিছু ভিডিও দেখলাম । ভালো লাগলো । গনিতে ছেলের মাথা আছে । তারে ফ্রেন্ড বানাইলাম ফেসবুকে । আমার লেখা নাকি সে পড়ে না সময় পায় না । প্রথমে একটু অপমানিত বধ করলাম কিন্তু পরে মনরে সান্ত্বনা দিলাম পড়ুয়া ছেলে ফেসবুকে সময় নষ্ট করে না ।
[ বিঃদ্রঃ
আমার ফেসবুকের ফ্রেন্ডলিস্টে যে কয়জন আছে তাদের মধ্যে এই তিনজন বিশেষ স্থান দখল করে আছে । প্রথমজনের রসিকতা আমার ভালো লাগে , দ্বিতীয়জনের চিন্তাভাবনা এর সাথে আমার চিন্তা ভাবনার অনেক মিল খুঁজে পাই আর তৃতীয় জন বাকি দুইজনের উপরে কারণ সে সরাসরি কাজ করছে পরিবরতনের জন্য । ]
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



