আশরাফুল দেশবাসীর কাছে ক্ষমা চাইছে । মানলাম ।
কিন্তু ও বলতেছে আমি প্রথমেই সব সত্য বলেছি । আমি সত্য বলেছি । এই রকম অজুহাত দিচ্ছে । আমি মানলাম সত্য বলেছে । কিন্তু এইটাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করাকে আমি সমর্থন করতে পারি না ।
তার ভক্তরা আমার উপর চটে যেতে পারেন । কিন্তু কথা হইলো তাহলে পরেও ম্যাচ ফিক্সিং হবে সত্য বলেছি বলে রেহাই পাবে ?
শাস্তি কমানো যেতে পারে কিন্তু সেটাও যেন অতিরিক্ত কমানো না হয় ।
আবার সবাইকে সাবধান করার জন্যে যেন খুব কঠিন শাস্তি দেয়া না হয় ।
আর ও একা কিন্তু ছিল না । ও হচ্ছে ফ্রন্টের পাবালিক তাই বইলা শাক দিয়া মাছ ঢাকার চেষ্টা যেন করা না হয় ।
যে যেই পরিমাণ অপরাধ করছে তাকে যেন সেই পরিমাণ শাস্তি দেয়া হয় । আর পিছনের মানুষদের বের করে আগে শাস্তি দেয়া উচিত বলে আমি মনে করি । ওরে শাস্তি দিয়া দেখাইতেছে আমরা সোচ্চার আমরা হেন মানব না তেন সহ্য করবো না ।
ও যাদের কারণে জরাইছে তাদের আগে ধইরা ডোলা দেন । দেখবেন ভবিষ্যৎ উজ্জল ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



