সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে
দু'হাত প্রসারিত করে
কখনো বলা হয়নি '' তোমায় ভালোবাসি '' ।
পাহাড়ের চূড়ায় উঠে
উল্লাসের সাথে চিৎকার করে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
শান্ত নদীতে নৌকায় বসে, তোমায়
নদীর শীতল পানির ছিটে দিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
আষাঢ়ের অঝোর বৃষ্টিতে
কাকভেজা হয়ে দাঁড়িয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলোতে
গাঁ ভিজিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
সবুজ ঘাসের মাঠে শুয়ে
আকাশের দিকে তাকিয়ে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
তোমার চোখে চোখ রেখে ,
তোমার হাতে হাত রেখে
কখনো বলা হয় নি '' তোমায় ভালোবাসি '' ।
তবে হ্যাঁ , মনের গহীনে
গলা ফাটিয়ে অজস্রবার বলেছি
'' তোমায় ভালোবাসি '' ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

