somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃদ্ধাশ্রম আর এতিমখানার তারা যাদের ঈদে মনে পড়ে । [ কিছু কথা আর একটি গল্প ] [ রিপোস্ট ]

০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঈদের সময়ই তাদের কথা মনে পড়ে । সব খবরের একটা অংশে দেখানো হয় '' কেমন আছেন তারা ? কেমন যাচ্ছে তাদের জীবন ? '' ধাঁচের শিরনাম আর খবর ।
আর তাদের জীবনের কষ্টের কাটছে তাদের ছেলে মেয়েরা তাদের ঐ জায়গায় ফেলে গিয়ে আর খোঁজ খবর রাখে না । এক দুই টা কারণ হয়তো আসলেই ঐখানে রাখার মতো মানলাম ।
তারা সবাই বলেন , কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করলাম আর তারা আমাদের এইখানে রেখে আর খোঁজ খবর রাখে না । ঈদে ফোনও করে না আসেও না ।
এখন আরেক জায়গায় দৃষ্টি দেই ।
এতিমখানার বাচ্চাদের ঈদ কেমন কাটে ? হয়তো তাদের অনেকেই সাহায্য করে অর্থ দিয়ে । ঈদে ভালো খাবারও পায় কিন্তু কথা হচ্ছে তারা অভিভাবক শুন্য । তাদের কষ্টটা সবার একই । তাদের চারপাশের সবার ই একই দশা ।
এখন আমার কথা হচ্ছে একদল ভুজছে একাকিত্তে আরেকদল আদরের অভাবে । দুই দলেরই মানসিক শান্তি নাই ।
আমার কেন জানি মাথায় ঘুরতেছে দুই দলের মধ্যে কানেকশন ঘটাইলে কেমন হয় ?
যদি বৃদ্ধাশ্রম আর এতিমখানা একসাথে গড়ে তোলা হয় । বৃদ্ধরা নাতি - নাতনির বয়সী কিছু পুলাপাইন পাবে যাদের সাথে গল্প করতে পারবে জীবনের কথা বলতে পারবে । ছোটরাও তাদের দাদা দাদির মতো মনে করে কথা বলবে দুষ্টামি করবে । চশমা খুলে নিবে ।
এরফলে মনে হয় দুইদলই খুশি হবে । জানি এর জন্য নতুন করে সেইটা গড়ে তুলতে হবে কিন্তু এমন ব্যবস্থা যদি করা যায় যে প্রতি শুক্রবার তাদেরকে একসাথে করা হবে ।
আসেন একটা গল্প বলি শেষের চিন্তা অনুযায়ী --
নাসরিন বেগম নিজে থাকে ঢাকায় আর ছেলে থাকে দেশের অন্যপ্রান্তে আর মেয়ে থাকে বিদেশে । ছেলের চাকরি খুব কড়া সব সময় ছুটি পায় না । ঈদের সময়ও ছুটি পায় না এক ঈদে পাইলে আরেক ঈদে পায় না । আর মেয়ে সব সময় তো আর দেশে আসতে পারে না অনেক খরচের ব্যাপার ।
এই জন্য আদরের নাতি নাতনির সাথেও দেখা হয় না । ফোনে মাঝে মাঝে কথা হয় । কিন্তু তাতে কি আর মনের জ্বালা মেটে । থাকেন বৃদ্ধাশ্রমে এতে তার দুঃখ নাই । কারণ ছেলের কাছে থাকতে বললেও তাদের নতুন সংসারকে একটু দুরেই রাখতে চাচ্ছিলেন নিজের বয়সের কারণে । আর মেয়ে তো বিদেশে তাও থাকতে বলেছিল কিন্তু জামাইয়ের কাছে থাকার কথা তিনি চিন্তাও করতে পারেন না ।
আর অপরদিকে মাসুম থাকে ওয়াশপুরের একটি এতিমখানায় । মা , বাবা সম্পর্কে কিছুই সে জানে না । আত্মীয় স্বজন বলতে এক চাচাকে সে চেনে যে তাকে এইখানে রেখে গেছে । তার সাথে মাসুমের দেখাই হয় না বলতে গেলে । কালে ভদ্রে এই জায়গায় আসে একটু খোঁজ খবর নিয়ে উপদেশ দিয়ে চলে যায় । আর মাসুম করুন দৃষ্টিতে তাকিয়ে থাকে । রাস্তা দিয়ে যখন কেউ তার পরিবারের সাথে চলতে থাকে তখন মাসুম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাদের দিকে । কষ্ট পায় কিন্তু হিংসা করে না । যার যার ভাগ্য ।
অতঃপর একদিন ব্যবস্থা করা হল তাদেরকে কিছু দাদুদের সাথে দেখা করান হবে । শুক্রবার সবাইকে নিয়ে নিকটের একটি বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হবে । মাসুম বৃদ্ধাশ্রম সম্পর্কে আগে কখনও কিছু শুনে নি । তাই সে কিছু বুঝতে পারলো না ।
শুক্রবারের উদয় হল । সবাই ই একটু কেমন যেন অস্বস্তিবোধ করছিল । কারণ মাসুমের মতোই সবার অবস্থা ছিল ।
আর ঐদিকে ঐ বৃদ্ধাশ্রমে নাসরিন বেগম থাকেন । তিনি এই সম্পর্কে শুনেছেন । তিনি একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন কেমন হবে ছেলেগুলি ?
যাই হোক যখন এতিমখানার ছেলেরা সেখানে গেলো । প্রথম প্রথম সবারই সমস্যা হচ্ছিল । কিন্তু একটু পরে রিয়াদ সাহেব যে একই সাথে এতিমখানা আর বৃদ্ধাশ্রমের দেখাশোনায় আছেন তিনি সবার মধ্যে পরিচয় ঘটিয়ে দিলেন ।
এরপর থেকে প্রতি শুক্রবার নাসরিন বেগম যেমন অপেক্ষায় থাকেন ওরা কখন আসবে আসলে কি করবেন ? কাকে কি বলবেন ? কে দুষ্টামি করলে পিটটি দিবেন ঠিক তেমনি মাসুমরাও ঠিক করে এরপরেরবার কার চশমা লুকাবে ওরা , কার লাঠি নিয়ে লুকিয়ে রাখবে ............
এই তো খুব সুন্দর জীবন । শুধু মিলন ঘটানোই বাকি ।
ভালো আছি ভালো থেকো ,
আকাশের ঠিকানায় চিঠি লেখো । কেউ থাকুক বা না থাকুক তার জন্য তো আর সব কিছু থেমে থাকতে পারে না ।
ঈদ মুবারক সবাইকে । ঈদ কাটুক যেমনটি চেয়েছিলেন /
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×