somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়ন ভিজেছে নয়নের জলে

০৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার সকাল আটটা বাজে ।
নয়নের মা নয়নকে ঘুম থেকে উঠাতে আপ্রাণ চেষ্টা করছে ।
'' বাবা , উঠ । আর কত ঘুমাবি ? ''
'' এইতো । উঠতেছি । তুমি যাও আমি উইঠা যাবো । ''
'' তোর বাবা আসতেছে ।''
নয়ন সাথে সাথে উঠে বসে । এরপর ওর বাবা ঘরে ঢুকে ।
'' ঘুমা । সারারাত ঘুমাইয়াও এখনও ঘুম হয় নাই । পড়ালেখা আর করা লাগবে না । গ্রামে পাঠাইয়া দিমু তোরে । হাল চাষ করবি । ''
এইটা প্রতিদিনের সকালের চিত্র । নয়ন ওর বাবা মার একমাত্র ছেলে । ওকে নিয়ে তাদের অনেক স্বপ্ন । অনেক বেশি । নয়ন তা জানে । কিন্তু পড়ালেখা ওর খুব একটা ভালো লাগে না । জোর করে কখনো কিছু বোঝা সম্ভব না যদি তা ভালোই না লাগে । তবু বাবা মা এর স্বপ্নের কথা মনে পড়ে গেলে জোর করে পড়তে চেষ্টা করে । কিন্তু কতক্ষণ আর নিজের মনকে জোর দিয়ে বশে রাখা যায় ।
নয়ন উড়তে থাকা পাখি দেখতে ভালোবাসে , ভালোবাসে ভাসমান মেঘ দেখতে কিন্তু ওকে দেখতে হয় কালো কালিতে লেখা মোটা বই ।
যে পাখি উড়তে ভালোবাসে তাকে স্বর্ণের খাঁচায় রেখেও খুশি করা সম্ভব না ।
নয়নের সামনে এইচএসসি পরীক্ষা । প্রতিদিন শত শত উপদেশ পায় । এই সময় কত মুল্যবান । ওরও একই কথা এই সময় কত মুল্যবান আর ও যেই জিনিস ওর খারাপ লাগে সেই জিনিসে অপচয় করছে । সবাইকে দিয়ে সব কিছু হয় না ।
এইচএসসি পরীক্ষায় তথাকথিত এ+ পেলো কিন্তু সুখ তো পেলো না । পেলো আরো চাপ । পেলো আরো প্রত্যাশার বোঝা । এখন বাসা থেকে ওকে প্রতিদিন বলা হয় প্রাইভেট ইউনিভারসিটিতে পড়ানোর মতো সামর্থ্য তার বাবা মায়ের নেই ।
তার বাবা প্রতিদিন বলে , '' দেখ তোর বন্ধুর বাপদের মতো আমার অত টাকা নাই । তোরে ভালো কইরা পড়াশোনা কইরা পাবলিক ভার্সিটিতে ভর্তি হইতে হবে । নাইলে তোরে আর পড়াইতে পারুম না । ''
নয়ন বুঝে কিন্তু কিছুই করার নেই ওর । মনের কথাও প্রকাশ করতে পারে না । আবার মা বাবার স্বপ্ন বাস্তবায়নের ধারে কাছে যাওয়ার সামর্থ্য তার নেই ।
তবুও যতটুকু সম্ভব নয়ন চেষ্টা করে চলেছে । রাতে আকাশ দেখে । কালো আকাশ । আকাশ এতো বিশাল কিন্তু একা বড়ই একা । ঠিক ওর মতো ।
'' প্রত্যেকে একা হয়ে গেছি ।
কী ভয়ংকর এই একাকীত্ব !
কী নির্মম এই বান্ধবহীনতা !
কী বেদনাময় এই বিশ্বাসহীনতা । '' [ রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ ]
বেশ কয়েকটি পাবলিক ইউনিভার্সিটিতে নয়ন পরীক্ষা দিল । কোনটাতেই হলো না ।
ওর বাবা মা এখন প্রতিদিন বলা শুরু করলো , '' পড়াশোনা তো তখন করতে কইলাম । করলি না তো । মা বাপের কথা শুনবি কেন ? গ্রামে যা হাল চাষ কর , কামলা খাট । ''
ও কাঁদে নীরবে । কষ্টগুলোকে নিজের মধ্যে চেপে চোখের জলের মাধ্যমে বের করে দেয় । কষ্ট কমে না । দিনের সাথে কষ্টও বাড়তে থাকে ।
ওরা যে বাড়িতে থাকে সেটি পাঁচ তলা । অনেকদিন পর ও ছাদে উঠলো । রাতের কালো আকাশ দেখতে । টিপ টিপ করে জ্বলতে থাকা তারা দেখতে লাগলো । ও ,আকাশের সাথে তো চাঁদ থাকে , থাকে তারা ।
তবে মনে হয় ওই শুধু একা ।
'' আমি একা
এই ব্রহ্মাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আমি একা ।
আমার অন্তর রক্তাক্ত
আমার মস্তিষ্ক জর্জরিত
আমার স্বপ্ন নিয়ন্ত্রিত । '' [ রূদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ ]
ও অনেক ভেবে দেখলো ওর বন্ধু ,ওর সব চেয়ে কাছের বন্ধু একাকীত্ব । নয়ন ওর বন্ধুর হাত ছেড়ে দিলো । মাটির সাথে সখ্যতা করতে ও আকাশের দিকে ফিরে মাটির কাছে যেতে লাগলো ।
ওর বাবা মায়ের স্বপ্নও পূরন হলো না । ওর নিজের স্বপ্নও না । তবে কার স্বপ্ন পূরন হলো ?
কিন্তু নয়ন তো ভিজলো নয়নের বাবা মায়ের নয়নের জলে ।
[ আমাদের ' সময়ের মূল্য ' নামক রচনা আছে পাঠ্য বইয়ে । আমরা পড়ি , পরীক্ষা দেই । কিন্তু আমাদের কি জানা আছে '' জীবনের মুল্য '' ?? নাকি এইটা এতোই মুল্যহীন যে কয়েক লাইন এই সম্পর্কে লিখতে কালির খরচ সম্পর্কে ভাবনা আসে ? জীবনের মূল্য দেয়া আমাদের সম্ভব হয় নি । '' স্বপ্নের মুল্য '' এই রচনাও আমরা পড়ি না । শুধু সিনেমাতেই দেখি । ''এগুলো আমাদের জীবনের সাথে যায় না '' ঘরনার বিষয় ।
আর কিছু বলার নাই । আমরা এই রকম অনেক কিছুর মুল্যই দিতে পারি না । কারণ আমাদের শিখানো হয় নি । শিখতে বাঁধা দেয়া হয় বরং ।
'' আজ আমরা আবার সেই
বিশ্বাস আর আনন্দকে ফিরে পেতে চাই
আজ আমরা আবার সেই
সাহস আর সরলতাকে ফিরে পেতে চাই ,
আজ আমরা আবার সেই
শ্রম আর উৎসবকে ফিরে পেতে চাই
আজ আমরা আবার সেই
ভালোবাসা আর প্রশান্তিকে ফিরে পেতে চাই । ''- রূদ্র মুহাম্মাদ শহিদুল্লাহ
আরও নয়ন হারাবো । আরও নয়নের পরিবার হবে নিঃস্ব । ]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×