somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল কষ্টের হন্তারক - পর্ব-০১

২৪ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
--
“Who do I look like ?”
“Like an Evil “
আয়নার সামনে দাঁড়িয়ে রিহান নিজেকে নিজেই প্রশ্ন করে উত্তর দিচ্ছিল ।
২-
রিহানের বয়স বেশি হয় নি । তরুন বলাটাই শ্রেয় । সবে পঁচিশ বছরে পা দিলো । কিন্তু তরুন বললে যে চিত্রটা আমাদের চোখের সামনে ভেসে উঠে ওর ক্ষেত্রে সেটা কাজ করে না । কুৎসিত মুখাবয়বের জন্য ও একটু বিশেষ কিছু । ছোটবেলা থকেই সবাই ওর থেকে বেশ দূরত্ব বজায় রেখেই চলতো । আত্মীয়-স্বজন , সহপাঠী এমনকি মা-বাবার কাছ থেকেও ও এর ব্যতিক্রম কিছু পায় নি । বন্ধু শব্দটার সাথে সে পরিচিত না ।
পড়াশোনার পর্ব চুকিয়ে পরিবার থেকে আলাদা হয়ে নতুন বাসায় উঠে ও । ছাদে এক রুমের বাসা , রিহানের জন্য যথেষ্ট । ছোট-খাটো একোটা চাকরি প্পেয়ে গিয়েছিল সে ।
কুৎসিত হওয়ার জন্য যে অবজ্ঞা ছোটবেলা থেকে পেয়ে বড় হয়েছে সেই কষ্ট কোনদিন কমে নি । বরং এখন একাকী জীবন যাপনের সময় মাঝে মাঝে সেগুলোর স্তূপ কেঁপে উঠে ।
নতুন বাসায় ওঠার পর প্রথমদিকে ও খাওয়া দাওয়ার জন্য হোটলে যেতো । কিন্তু ও দেখতো পেলো ও যেই টেবিলে বসে সেই টেবিল থেকে সবাই সরে যায় । ওর দিকে তাকানোর পর অনেকেই খাওয়া ছেড়ে উঠে যায় । পরবর্তীতে ও হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে বাসায় খাবার আনানোর ব্যবস্থা করলো ।
প্রতিদিন ৮-১০ বছরের একটা ছেলে আসতো ওর খাবার নিয়ে । একদিন ওর পরীবর্তে অন্য একটা ছেলে আসলো যাকে দেখে রিহান অহতবাক হয়ে গেলো ।একটা ছেলের চোখ এতো সুন্দর হয় কি করে । বয়স কতই বা হবে বড়জোর ১৬-১৭ । এই বয়সের একটা ছেলের চোখ এতো সুন্দর কি করে হয় ? ওর মাথায় শুধু এই সব চিন্তাই ঘুরছিল ।
রিহান ওকে জিজ্ঞেস করলো , “কি রে তোর নাম কি ?”
ও উত্তর দিলো , “মনসুর”
“ঐ পিচ্চি আইলো না কেন ?”
“জাইন্না”
“ তা থাকোস কই ?”
“এই ধারে কাছেই।”
পুরোদিন রিহানের মাথায় মনসুরের চোখ দুইটার ছবি ভাসতে থাকলো । এরপর থেকে মনসুর রুমে আসলে রিহান ওর সাথে অনেকক্ষণ কথা বলে । আড্ডার একজন সঙ্গী পেলো আর কি । এর ফাঁকে একদিন মনসুরের ছবি তুলে রাখলো রিহান । ওর চোখের কথা মনে পড়লেই রিহান সেই ছবি বের করে দেখে ।
হুট করেই বাসা ছেড়ে দেয়ার নোটিশ বাড়িওয়ালাকে ও দিয়ে দিলো ।
বাসা ছেড়ে দেবার আগের দিন হোটেলের ম্যানেজারকে সে জানালো যে , কালকে সকালে থেকেই আর খাবার পাঠানোর প্রয়োজনে নেই । কিন্তু মনসুর যখন রাতে খাবার নিয়ে এলো তখন মনসুরকে রিহান বলে দিলো কালকে সকাল সকাল যেন নাস্তা নিয়ে চলে আসে ।
পরের দিন মনসুর বেশ সকাল সকালই নাস্তা নিয়ে রাস্তা দিয়ে আসতে থাকে । রিহান নিজের রুমে মনসুরের জন্য অপেক্ষা করছিল । মনসুর আসার পর মনসুরকে খাবারটা টেবিলে রাখতে বললো রিহান । মনসুর যখন পিছনে ঘুরে খাবার টেবিলে রাখতে যাবে তখন রিহান রড দিয়ে মনসুরের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে ফেললো ।
এরপর ছুরি দিয়ে চোখ দুটি কোটর থেকে উঠালো । একটা জারে ফরমালিন এনে রেখেছিল আগেই । সেটার ভিতরে চোখ দুইটা তুলে রাখলো । মেঝেতে লেগে থাকা রক্ত মুছলো । লাশ ভালো করে পলিথিন দিয়ে পেঁচিয়ে আলমারির ভিতরে ঢুকিয়ে লক লাগিয়ে দিলো । আর সেই চোখ রাখা জার নিজের ব্যাগে ভরে নিলো । টেবিল থেকে খাবারটা খেয়ে নিয়ে প্লেট ধুয়ে ব্যাগে ভরে নিলো ।
কিছুক্ষণ পরই মালামাল নামানোর জন্য লোক এসে পড়লো । সব একটা পিকাপে উঠিয়ে ও ওর নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিল । মনের ভিতর একটা প্রশান্তি কাজ করছিল রিহানের সেই চোখ এখন ওর কাছে , যখন ইচ্ছা সামনে নিয়ে দেখতে পারবে ।
পিকাপে ড্রাইভারের পাশের সিটে বসে যাচ্ছিল , হালকা বাতাস বইছিল তখন । চুল গুলো নড়ছিল ওর ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×