somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুক রিভিউ - সারেং বৌ

১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বই - সারেং বৌ
লেখক - শহীদুল্লাহ কায়সার
==
এই ধরনের বইগুলো এখনো আজব লাগে কারণ হুমায়ুন আহমেদের বই বেশি পড়া হয়েছে যেখানে সংলাপ বেশি থাকতো । আর এই বইয়ে চারপাশের পরিস্থিতি , মনের ভিতরে চলতে থাকা ঝড় অনেক কিছুর বর্ণনা থাকে ।
কদম সারেং আর তার বৌ নবিতুনের জীবনের প্রবাহই এই উপন্যাসের মূল উপজীব্য । তবে কদম যেহেতু সারেং তাকে বেশিরভাগ সময় সাগরে থাকতে হয় মাঝে সাঝে আসে নিজ বাড়িতে । সেই সাগরের সময়টা কেমন কাটে সারেং-এর আর কেমনই বা কাটে নবিতুনের ? তাদের ঘরে আছে আককি নামের ১০/১১ বছরের এক মেয়ে ।
লেখক , স্বামী ছাড়া বৌয়ের জীবন তুলে ধরেছেন খুবই সুক্ষ্মভাবে যেখানে তার বরের জন্য অপেক্ষার কথা আছে , স্বামীর প্রতি অভিমানের কথা আছে , পাড়া-পড়শীর কথার তীর আছে , বাজে লোকের বাজে দৃষ্টির কথা আছে । কিছুই বাদ যায় নি । নবিতুন চরিত্রটাকে লেখক খুবই শক্তভাবে উপস্থাপ করেছেন । যে প্রচন্ড ঝড়েও ভাঙ্গা তো দূরের কথা , মুচড়েও যায় না বরং উলটো আঘাতও হানতে পারে । যে নিজেকে আগলে রেখেছে তার সারেং-এর জন্য , সারেং-এর অপেক্ষায় যার দিন কাটে ।
আর কদম সারেং–ও জাহাজে থাকাকালী নবিতুনের কথা চিন্তা করেই নিজেকে আগলে রাখে সকল অপকর্মের প্রলোভন থেকে । তার সমস্ত চিন্তা জুড়েই নবিতুনের কোমল মুখ , সেই সরল কথা , সরল আবদার ।
অতঃপর একটা সময় তারা একই সাথে দীর্ঘ একটা সময় পাড় করে । সেই সময়টা যেভাবে পাড় হওয়ার কথা পাঠক হিসেবে আশা করা হয় ঠিক সেভাবে পাড় হয় নি ।
অদ্ভূত এক সমাপ্তির দিকে এগিয়ে যায় উপন্যাসটি যেটি এই উপন্যাসের আরেকটা বৈশিষ্ট্য ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

লিখেছেন চারাগাছ, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০৫




বহু বছর পর আজ তোমাকে দেখলাম।

একটা ক্যাফেতে।

জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।

আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন কবিতা-০৭

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৪

তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

×