আমি বলি এটা আমার স্বার্থপরতা
হাসান জাবির
আমি একজন মানুষ
সেই জন্মের আগ থেকেই আমি ছিলাম স্বার্থপর
দশ মাস দশ দিন মায়ের গর্ভে থাকতে
ধীরে ধীরে আমার বেড়ে উঠা।
খাবারের অরুচিতেও আমার দিকে তাকিয়ে মা আমার
জোর করে খেয়ে শত কষ্টে উগলিয়ে ফেলা।
কত যে লাথি ঘুসি ঢুস দিয়েছি আমার গর্ভধারিণীকে মাকে
আমার লাথি ঘুসি ঢুস খেয়েও ব্যাথায় কাতর
মা আমার নড়া চড়ায় হেসে উঠে আনন্দের ধারায়
সারাদিন কত কল্পনার ছবি আঁকে আমায় ঘিরে
জীবন মৃত্যুর সন্দিখনে পৃথিবীর আলোয় আলোকিত করে
তার নাড়ী ছেঁড়া ধন,
জন্মের পরেও ছিলাম আমি স্বার্থপর
নিংড়ে নিলাম মায়ের বুকের দুধ, নিংড়ে নিলাম মায়ের সব ভালোবাসা
নিংড়ে নিলাম বাবা মায়ের আদর ভালোবাসা সব ধন সম্পদ
সব কিছুতে দাবি ছিল আমার আর আমার
এখনও আমি স্বার্থপর আমি একজন মানুষ।
আমার মা আমাদের তিন ভাইয়ের ( সাব্বি জাবির শাওন ) আম্মা , আমার আব্বার সাব্বিরের মা, আমাদের তিন ভাইয়ের বউ দের (শাশুড়ি ) মা।আর আমাদের তিন ভাইয়ের স্বর্গ নিহা সুহান ইশান এর দিদু ~~
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


