নীরবে নিভৃতে পড়ে রয় সুখও স্বপ্ন গুলো
হাসান জাবির
নীরবে নিভৃতে পড়ে রয়
কোন এক অজানা পথে ।
কোন এক সুখের ঠিকানায়
খুজে বেড়ায় অজানা এক
সাত সমুদ্র তের নদীর পাড়ে।
জীবনের যত আনন্দ বেদনা।
পাওয়া আর না পাওয়ার সুখ স্বপ্ন গুলো
উকি ঝুঁকি দিয়ে বেড়ায় মনের অগোচরে।
সোনার হরিণ হাতের মুঠয়,
এবার কে পায় আমার নাগাল।
প্রিয়তমার হাতের ছোঁয়া আর
সুখও স্বপ্ন গুলো।
বাবা মায়ের দোআ আর ভালবাসা
ছোট ভাই বোনদের প্রিয় বড় ভাইয়া।
কত স্বপ্ন আর আশা নিয়ে তাকিয়ে থাকা !!
সাত সমুদ্র তের নদীর ওপারে আছে
দারিদ্র্যের কষাঘাঁতে না পাওয়ার সব সুখও স্বপ্ন !!!
কোন এক অজানা কারনে,
স্বপ্নের অগোচরে দুঃস্বপ্নের আনাগোনা ।।
শত কষ্টের শত স্বপ্নের সোনার হরিণ
হারিয়ে যায় কোন এক অজানা ঠিকানায়।
নীরবে নিভৃতে পড়ে রয়
আমার সুখও স্বপ্ন গুলো।।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ সকাল ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


