somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ এখানে কেউ আছেন .....কথা বলেন .... কেউ আছেন এখানে ...???”

৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে বোধয় রাত এখন। এখানে কবরের অন্ধকার।চারদিকে লাশের পচা-বোটকা একটা গন্ধ। দম নেওয়াই দুষ্কর। মাঝে মাঝে দম বন্ধ করে রাখছি। মনে হচ্ছে, বেশি দম নিলে বাতাস ফুরিয়ে যাবে। বিল্ডিংটা যখন প্রথম ধসে পড়ে,আমি মনে হয়, কয়েক দিনের জন্য অজ্ঞান ছিলাম। যখন জ্ঞান ফিরলো দেখলাম আমার বাম পা খানা একটা পিলারের নিচে বিচ্ছিরি রকম ভাবে আটকে আছে। মাথাটা সম্ভবত ফেটেছে।ঘাম-রক্ত আর ধুলায় মেশানো কোন এক নোনতা তরল পদার্থ গাল বেয়ে নেমে ঠোঁটের কোনায় ঝুলছে। জমে শক্ত হয়ে গেছে। তবে, সবচে আশ্চর্যের বিষয় মাথায়একটা চাপা ব্যাথা ছাড়া আর কিছুই অনুভব করছি না।

মনে হয়, তিন চার দিন যাবৎ আটকে আছি এখানে। দিনের বেলা হালকা একটা আলোর রেখা আসে। তখন সেই ঝাপসা আলোতে চারপাশ কিছুটা দেখা যায় । আলেয়া অনেকক্ষণ চিৎকার করেছে- আল্লাহকে ডেকেছে-গারমেন্টসের মালিক গুলোকে গালাগাল করেছে। অনেকক্ষণ যাবৎ চুপ। এখন বোধয় আর বেঁচে নেই। আহা ! মেয়েটা বড্ড ভালো ছিলো। পাশপাশি মেশিনে কাজ করতাম আমরা। কত্ত কথা যে বলতে পারতো মেয়েটা- শুধু হাসতো। আর এখনচুপ। একদম চুপ । বড্ড ক্লান্ত লাগছিল আমার । কখন যে অচেতনহয়ে গেছিলাম বুঝতেই পারি নি। এত নিচে আটকেআছি কেউ যে বাঁচাবে তার আশাও নেই।

কোথায় যেন একটা মেশিনের শব্দ হচ্ছে।আমার হাতা-শেলাই করার মেশিনটাই কি ? আরে ধুর কি ফালতু ভাবছি। খুব ক্ষীণ একটা শব্দ কানে ভেসে আসছে । মনে হচ্ছে বহু দূর থেকে ভেসে আসছে –
“ এখানে কেউ আছেন .....কথা বলেন .... কেউ আছেন এখানে ...???”

ওই তো কেউ হয়তো এলো। আমাকে বাঁচাতে আসছে কেউ ! ইচ্ছে করছে সাত আসমানকাঁপিয়ে চেঁচিয়ে উঠি-
“আমি আছি !! আমি বেঁচে আছি !! আমাকে বাঁচান ভাই !! আমাকেবাঁচান !! আমাকে আপনার বাঁচাতেই হবে। আমি ছাড়া আমার পরিবারের যে, আর কেউ নেই।”

কিন্তু কি আশ্চর্য আমারগলা দিয়ে একটা শব্দও বের হচ্ছে না !! আমি কি করবো ? আমাকে যে বাঁচতেই হবে !! আমি না বাঁচলে আমার ছোট্ট বাবু টার কি হবে ? রুনার কি ভালো বিয়ে হবে ? আমার অন্ধ মায়ের কি হবে ?


নিজেকে বার বার এসব প্রশ্ন করতে করতে জরি আবারও মূর্ছা গেলো।


হঠাৎ তার মুখে একটাটর্চের আলো পড়লো। কেউ একজন চেঁচিয়ে উঠলো এখানে একজন বেঁচে আছে !! কেউ অক্সিজেন আনো !! একটু ফাস্ট এইড !!!


শেষ কথাঃ বাস্তবে যে জরি রানা প্লাজার ভাঙ্গা পিলারের নিচে গত তিনদিন অন্ধকারের মধ্যে পড়ে ছিল- সে বেঁচেনেই। কিন্তু, আমার জরি বেঁচে আছে । আমার জরিকে বাঁচিয়ে রাখতে হয়েছে। কারণ,আমি ট্রাজিডি লিখতে বসি নি। আমার জরিকে বাঁচিয়েরাখতে হয়েছে- কারণ, একটা দুধের বাচ্চার মুখে দুধের বাট তুলে দেওয়ার মা কে আমি মেরে ফেলতে পারি না। আমার জরিকে বাঁচিয়ে রাখতেহয়েছে- কারণ, জরি মরে গেলে- বস্তিতে বেড়ে ওঠা রুনাকে, উপর-তলার নষ্ট মহলের ভুখাকুকুর গুলো থেকে আগলে রাখার কেউ থাকতো না। আমি জরিকে মেরে ফেলতে পারি নি কারণ –জরি মরে গেলে, দারিদ্র আর বয়সের ভারে নুয়ে পড়া কোন এক বৃদ্ধাকে জীবনের কাছে আবারও পরাজিত হতে হতো। আমি পারিনি- জরির সাথে সাথে একটা গোটা পরিবার কেমেরে ফেলতে; একটা গোটা সমাজকে মেরেফেলতে।

তুমি যেখানেই থাকো ভালো থাকো, জরি।
আমার শুধু এটুকুই সান্তনা মারা যাওয়ার আগে রানাপ্লাজার কাঁচের চুরি পড়া জরি নামের মেয়েটা বুঝতে পেরেছিল যে তার চারপাশের পৃথিবীটাতে এখনও কিছু মানুষ বেঁচে আছে। কেউ একজন চাইছিলো সে বেঁচে থাকুক। তার জন্যই ডাকছিল - “ এখানে কেউ আছেন .....কথা বলেন .... কেউ আছেন এখানে ...???”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×