এখানে ঢুকে বোকা হয়ে গেলাম। এত গুলো লোক একসাথে এত ভালো লিখে কি করে ? সদস্যদের প্রোফাইল পড়ে আরও বোকা হয়ে গেলাম নিজের সমর্্পকে এত সুচিন্তিত মতামত দেখে ! অথচ নিজের নাম ঠিকানা ছাড়া নিজের সমর্্পকে কিছুই জানিনা। আমার কি হবে? খুব ভয় লাগছে।অবশেষে লাজলজ্জার মাথা খেয়ে দুলাইন কবিতা টাইপের কিছু লিখলাম-- ---
-----------------
স্পরশে গোলে না গেলে
বিশ্বাস কর ! শীতের সকালে আমি শিশির কুড়াতাম
আর ঘন সবুজ দূর্বার আশঁতুলে বেধে রাখতাম শিশির
তারপর কোন এক বিষাক্ত রাতে
তুমি যখন বৃষ্টির অপেক্ষায় অধির
পঠিয়ে দিতাম আমার ছবিসহ খাম ভর্তি শিশির!!!!!
----------------------------------
----- কবিতাটা ক্লাস ফাইভের মত হয়েছে তাই না?????? বিষয়বস্তুঃ প্রথম পোস্ট
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০০৭ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


