তোমায় দেখব বলে
শুকনো পাতা মাড়িয়ে
সাহসের প্রাচীর পেরিয়ে
দাড়িয়েছিলাম তোমার জানালায়
জানালার পর্দাগুলো স্টুপিডের মত দাড়িয়ে রইলো
দেখতে দিলনা তোমায়
তোমায় দেখব বলে
আমি দাড়িয়েছিলাম তোমার জানালায় !
তোমায় দেখব বলে
ব্যাথায় অবশ হয়ে যাওয়া পা দুটো নিয়ে
মাঝরাত পর্যন্ত ঘন অন্ধকারে দাড়িয়ে
তাকিয়ে ছিলাম তোমার বারান্দায়
ঘরের বাতিগুলো একে একে নিভে গেল
ভুলেও একবার এলেনা বারান্দায়
দেখা হলোনা তোমায়
তোমায় দেখব বলে.....
---------
বিষয়বস্তুঃ কবিতা টাইপের লেখা
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


