ইনবক্সে আজ শিউলি ফোটেনি বলে
ডেক্সটপের আকাশে কয়েক কিলোবাইট মেঘ
সারি সারি ফোলডার মরে পড়ে আছে
মাউস হাতে আমি যেন পুরোহিত
ম্যাসেনজারে প্রিয়মুখগুলো র্নিবাক
ড্রাইভের পর ড্রাইভ জুড়ে শুধুই খরা
বেহিসেবী খরচের মাসুল দিচ্ছে এক্সেল
পেইন্টের কাছে আজ নেই রং,জল কিংবা তেল
ইথারে ধেয়ে আসছেনা কেন কিছু শব্দ
যাকে বরণ করে নিতে ওর্য়াড করছে কুচকাওয়াজ
তবুও শুধু শুধু ডিলিটকে ডাকছ কেন বারবার
আনডুকে আর একবার সুযোগ দাও শোধরাবার
---------------------------------------
কবিতাটা ভালো হয়নি না? কি করব এত চেষ্টা করি তবুও একটা ভালো কাবতা লিখতে পারিনা!!!!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


