কোথা থেকে শুরু করি,এক/দেড় বছর হয়েছে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। সময় দেখেই বুঝতে পারছেন,টাইমিং খুব ভাল হয় নাই। বিসমিল্লাহতেই গলদ করেছি। কিন্তু ঠিক হবে, হচ্ছে করতে করতে আজ এত দিন এবং ফাইনালি এসে এমন আটকে গেছি যে নড়াচড়া করার উপায় নাই। এক গার্মেন্টসের কাছে আমার জন্য বড় একটা বিল আটকে গেছে,তারা ফ্যাক্টরী বিক্রি করে দিবে। আমার মত আরও সব সাপ্লাইয়াররা পড়ছি মহাবিপদে। চারদিকের সব ডিল ক্লোজ করে, এখানে সব ইনভেস্ট করেছি। এদের কাছ থেকে বিলটা পেয়ে গেলে না হয় অন্য দিকে ট্রাই করতে পারতাম কিন্তু কবে তারা সব মেশিন বিক্রী করবে,আর কবে যে টাকা দিবে কে জানে। এদিকে পকেট তো খাঁ খাঁ করতেছে। যদিও অনেক দিন হয়ে গেছে চাকরি ছেড়েছি কিন্তু হয়ত একটা যব করার সুযোগ চাইলে হতে পারে। এখন কি যবটা করা উচিত হবে? কি করব বুঝে উঠতে পারতেছি না। যে কারণে যব করবো না বলে একবার ছেড়ে দিলাম এখন আবার সমস্যাতে পড়ছি বলে আবার গিয়ে যবে যদি ঢুকি, দেখা যাবে, দুই দিন পর এই হাস-ফাস,হাস-ফাস শুরু হবে। আবার যেহেতু গ্যাপ আছে হয়তবা বন্ড সাইন দিতে হতে পারে যে তিন বছরের আগে যব ত্যাগ বা সুইচ করব না। এখন কি ভেজালে যে আছি। একে ফাইনানশিয়াল ক্রাইসিস,তার উপর চরম অপছন্দ সেই তেলানির তেলানি আর বান্ধা চাকরের চাকরি। কেউ কি এক দলা আলো মারবেন,যাতে পথের দেখা পাই। ভাল থাকবেন।
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।