somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবেগী হবেন না দয়া করে

০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড়ই আবেগী আমরা...সবকিছুতেই আমাদের আবেগটা এতই বেশি যে আমরা হিতাহিতজ্ঞানশূন্য হয়ে যাই।এই পুরো জাতি ভীষণ আবেগী, তাই এদের আবেগ নিয়ে সবাই-ই ছিনিমিনি খেলে কিন্তু এরপরো আমাদের আবেগ শেষ হয় না।
আমরা সবাই-ই চাই যা চলছে তার পরিবর্তণ আসুক কিন্তু কিভাবে হবে তা জানা নাই। যেমন আপনি যখন একটি মেশিনকে শেখার মত ফ্রিউইল দিবেন তখন কিন্তু সেখানে লিমিট করতে পারবেন না, তুমি রূপকথা থেকে শিখো না, অস্ত্র বানানো শিখো না। তার কাছে সবই সমান...তাই হয়ত মানুষ তথা সকল প্রাণী বাচ্চা হয়ে আসে পৃথিবীতে যেন সে, ট্রায়াল এবং এরোর বেসিসে শিখে নিতে পারে, বুঝে নিতে পারে রূপকথা আর বাস্তব জ্ঞানের মাঝের পার্থক্য...
কিছু প্রশ্ন?
১) এই দেশের রাজনৈতিক কেরিয়ার নিয়ে কি আপনি চিন্তা করেছেন কখনো? কারা যায়, কেন যায়, কিভাবে এই কেরিয়ার উন্নত হয়, তার মূলে কি আছে, কি তাকে পরিচালিত করে এই কেরিয়ারে ইত্যাদি ইত্যাদি...এই ডিটেইলস স্টাডি আসলে কে করবে? রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র-ছাত্রী নাকি পলিটিকাল সাইন্সের ছাত্র-ছাত্রী নাকি সাংবাদিক বিভাগের ছাত্র-ছাত্রী নাকি ব্যবসায়ী বিভাগের ছাত্র ছাত্রী? প্লিজ কপি পেস্ট বন্ধ করেন, যার যার অবস্থান থেকে কাজগুলো ঠিকভাবে করার সময় পার হয়ে যাচ্ছে। ছাত্ররা মস্তিস্কের ব্যবহার জানে, এবারো তার প্রমাণ আছে...দয়া করে আবেগ দিয়ে না দেখে, যৌক্তিকতার দৃষ্টী দিয়ে দেখুন...
২) কেন সেন্সিটিভ বিষয় নিয়ে চাইনিজ ভাষায় লিখবেন তা কি এখন বুঝতে পারছেন? এই দেশ এখন সুযোগ সন্ধানী মানুষে ভরা, এরা আপনার আমার আবেগি স্বভাবটাকে খুব ভাল করে জানে...ছাত্ররা আন্দোলন করুক এটা সবাই চায় কারণ সেই ৫২ থেকে এখনো দেখা গেছে এদের দাবী হয় দেশের মঙ্গলের জন্য, দশের মঙ্গলের জন্য...কিন্তু ঐ যে সুযোগ সন্ধানী মানুষ, তারাতো এই দেশকে খেয়েই ফেলছে এখন বাকি আছে হাড়গোড়, তাও ছাড়াছাড়ি নাই...তাই শেষ রক্ষার জন্য, নিজেদের ইজ্জত রক্ষার্থে নিজেদের অর্জিত অনেক কিছুই ঢেকে রাখতে হয়...অধিকার আদায়ের দাবী করতে না করছি না, আপনি ছাত্র, তাই মস্তিষ্কর ব্যবহার করতে বলছি কেবল প্রতিটি কাজে...ভয়েস এমনিতেই রেইজ হবে...
৩) বলেনতো দেশের যারা এম,পি (সংসদে বসে যারা) হয়, তাদের যোগ্যতা কি? অর্থাৎ, এই কি কি থাকলে আপনি জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন? (ভুল হলে ক্ষমা করবেন, আমি রাজনীতিবিদ না)...বলেনতো ডাক্তার/ইঞ্জিনিয়ার হয়েও, মন্ত্রী বা দেশের নীতিনির্ধারক হবার পর, কেন সেই মানুষটা তার কাজ করতে ভুলে যায়...সমস্যা কি ক্ষমতা পাওয়াতে নাকি সমস্যা আমাদের শিক্ষাতে নাকি সমস্যা আমাদের মাঝে...
৪) সমন্বয়কারীর কাজ কি? এই দেশের নীতি নির্ধারকদের মাঝে সমন্বয় কেন হয় না তা কি এখনো বুঝতে পারছেন না? ছোট উদাহরণ দেই, দেশের ড্রাইভিং লাইসেন্স পেতে বয়স লাগে ১৮ (ভুল হলে ক্ষমা করবেন) কিন্তু ড্রাইভারের চাকরির বিজ্ঞপ্তিতে যান, বেশির ভাগই দেখবেন ৮ম শ্রেনী পাশ হলেই হয়...ভাবছেন সমস্যা কোথায় এতে?

বড়ই আবেগি আমরা...এই আবেগ আমাদের একসময় দেশ স্বাধীন করতে সহায়তা করেছে, নিজের ভাষাকে প্রতিষ্ঠা করতে সহায়তা করেছে (সর্বদলীয় রাষ্ট্রভাষা পরিষদ ছিল), নিজের জীবন বিসর্জন করতে এই দেশের মানুষকেই অনুপ্রাণিত করেছে, ’৬৯ এবং ’৯০ দু’টি সামরিক স্বৈরশাসককে এ দেশের জনগণ রাজপথে নেমে বিদায় দিয়েছে কিন্তু এখন হয়ত আমাদের পেছন ফিরে তাকিয়ে সামনের কথা ভাবার সময় এসেছে...কোথাও তো ভুল হচ্ছেই কিংবা কে বা কাহারা আমাদের এই স্বভাবটিকে অপব্যবহার করছে তা দেখার সময় হয়েছে...বড়ই আবেগি আমরা, তাই সেই আবেগের ভেতর দিয়েই বলতে চাচ্ছি, হয়ত আবেগ ঝেড়ে ফেলার সময় এখন...
দয়া করে আর আবেগী হবেন না...দেশের জন্য কিছু করার কথা ভাববেন না প্লিজ, আপনি আপনার অবস্থানে থেকে আপনার যা করণীয় তা যদি যথাযথভাবে করেন তাহলেই আপনার দেশটি ভাল থাকবে...প্লিজ আবেগ দিয়ে নয়, যৌক্তিকতার দৃষ্টি দিয়ে দেখুন...

আমার সব কথা থেকে আপনি একটি লাইনের স্ক্রিণশট নিয়ে নিলে পুরো লেখাটির অর্থ রাতারাতি পালটে যাবে আর তা একজন সাধারণ মানুষ করতে পারার সম্ভাবণা খুবই কম; এটা করবে বুদ্ধিমান কোন একজন ব্যাক্তিই, যিনি জানেন এবং বুঝেন এদেশের মানুষের স্বভাব কিভাবে মেনিপুলেট করতে হয়।তাই আবেগি হবেন না প্লিজ...
আপনি আপনার অবস্থানে থেকে আপনার যা করণীয় তা যদি যথাযথভাবে করেন তাহলেই আপনার দেশটি ভাল থাকবে...হয়ত এটাই এখনকার সময়ের প্রয়োজন...

সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:৩১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×