somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এবং আরণ্যক (গলে যাচ্ছে চাঁদ)

১১ ই জুন, ২০১১ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“হতভাগা নদীগুলো নাব্যতা ফিরে পাক,
তিমিরের সারাবেলা, অপেক্ষায় ঋজু উদ্ভিদগুলো
শুষ্কতা ভুলে খুঁজে পাক নিরেট সজীবতা”
এরকম জীবন্ত কিছু অভিপ্রায় মুঠোয় ভরে
তির্যক রেখা ধরে পাশাপাশি হাঁটছি আমি এবং আরন্যক,

ওর বিপ্রতীপ মুখায়ব জুড়ে নেই তিক্ষ্ণ বৈপরিত্য,
নতমুখে তীব্র গ্লানীর প্রলেপ মেখে নিয়ে আমার কাছে
এসেছিল কয়েক লাইন কবিতা ধার চাইতে;
আমি বিজয়ের আনন্দে কয়েকবার বাঁকা হাসিতে
রক্তাক্ত করতে চেয়েছিলাম ওর তিতকুটে মুখায়ব,
প্রহরব্যপি আমার স্নায়ুতে বিষ ঢেলে যে আনন্দ পায়,
তাকে কবিতার মতো ঔষধি করূনা
করাটা একেবারেই রীতিবিরুদ্ধ মনে হলো;

কিন্তু উপেক্ষা করতে পারিনা সেন্টিমেন্ট নামক আতলামী,
তার এলোমেলো চুল, রং ঝলসানো জিন্স ও শার্ট জুড়ে
রাশি রাশি ধুলোর আস্তরন, কেন জানি মায়া পড়ে যায়,
যেমন টেবিলের সাথে চেয়ার কিংবা চেয়ারের সাথে শরীর।
ওর কাঁধে হাত রেখে বলি “ বিকৃতির গাঢ়তায় চোখ রেখে
এভাবে কতটা সময় করবি নান্দনিকতার অনুসন্ধান ?”

অদ্ভুত মুঢ়তায় ওর চঞ্চল ঠোঁটজোড়া নড়ে ওঠে-
“বিকৃতিটা ঠিক কখন থেকে শিল্প হয় সেটা ঠিক বলতে পারবনা ।
তবে ধ্বংসের ভেতর যে গোলাপী রংয়ের আমন্ত্রন আছে
সে ব্যপারে আমি শতভাগ নিশ্চিত,কথাগুলো আমার মুখে অসমিচীন
কেননা এতসব উচ্চমার্গীয় কথাবার্তা সব জ্ঞানপাপীদের জন্য,
নইলে যে বাহারী মুখোশটা অভিনয় ভুলে খুবলে খাবে মুখশ্রী,
তখন আচমকা ভেঙ্গে পড়ার শব্দে আমারই মতো কয়েকটা
পাথুরে চোখে জমে উঠবে চিরস্থায়ী বরফকুচি”।

কথাগুলো বেশ জটিল মনে হয়, রহস্যের অভয়ারন্যে
হাতড়াতে গিয়ে ভেতরটা অকারনে পিছিয়ে পড়ে;
এর চেয়ে বরং দু’চোখে ভরে আকাশটা দেখা যাক,
যেটাতে আর যাই হোক এমনতর জটিলতা নেই,
মাথা ছাড়িয়ে ক্রমান্বয়ে উপরে উঠছে শোবার ঘর,সুইমিংপুল,ছাদ
তার ঠিক উপরে...তার উপরে...তার উপরে....
রুপোলী মেঘের স্রোতে টলটল করছে আধখানা বাঁকা চাঁদ,
আমরা হাঁটতে থাকি ফেলে আসা দান্দ্বিক নৈ:শব্দের বিষন্ন ফুটপাতে,

আরণ্যক আলতো করে আমার কাঁধে হাত রেখে বলে-
“দ্যাখ চাঁদটা কেমন নি:শব্দে গলে যাচ্ছে, তারও সময় হয়েছে ফুরোবার”।
আগপাছ না ভেবেই বলে উঠি “ এতটা অবাক হবার কিছু নেই,
অপেক্ষায় আছি কৃষ্ণপক্ষের ,তারপর আরেকটি আনকোরা চাঁদের”।

কি অদ্ভুত! ঠিক এই মুহূর্তে মনে হলো
আমি ও আরণ্যক পরস্পর জায়গা বদল করেছি।


১১.০৬.২০১১ অফিস ( মহাখালী)
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×