somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

-একটি যেমন তেমন বৃষ্টির কবিতা-

১১ ই আগস্ট, ২০১১ দুপুর ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গ: আমার অনেক কাছের একজন বন্ধুকে, যে আমাকে বৃষ্টির কবিতা লিখতে বলেছিলো

আকাশের নীলে বৃষ্টির অনুলিপি, শুন্যতর পরস্পর.....
মেঘের শার্ষিতে একঘেয়ে কাব্যিক অনুকরণ ভাঙ্গছে
ঝির-ঝির করে নেমে আসা শীতল বৃষ্টির ফোঁটায় ।

বৃষ্টিহীনতায় নিথর চুপচাপ আমার শহর,
নির্ঝর নৈ:শব্দ ভেঙ্গে চঞ্চল হয় পরিশুদ্ধ স্নানে,
মরা নদী-ঘাসফুল-পীচঢালা পথ ভিজে যায়,
ভেতরে কোথাও শুষ্ক পাথরে আড়মোড়া ভেঙ্গে
জেগে ওঠে সবুজ শ্যাওলা ।

ঘুমের ভেতর স্বপ্নের মতো জেগে থাকা স্মৃতির ধুলো,
বাতাসের সাথে কাঁপন তোলে হৃদপিন্ডের এগলি-ওগলিতে,
আমার নিথর চুলের ভাজে বিলি কেটে যাওয়া হাতের
উষ্ণ অবলম্বনে, মুগ্ধতার সম্মোহন কেটে গেলে, মন খারাপের
মেঘেরা জড় হয় বর্ষণের সাথে সন্ধি করবে বলে।

চোখের পাতায় তির তির করে কাঁপছে জল,
এমন অঝোর বর্ষনেও তার অবসর নেই পাপড়ি ভেজাবার,
জানালার গ্রীল ধরে দাঁড়িয়ে কৈশরে দেখা ধোয়াটে আকাশ
দুরত্ব পেরিয়ে প্রবল দৌরাত্বে কড়া নাড়ছে দরজায়;

সেই পুকুর পাড়ের মাথা উঁচু করে দাঁড়ানো কদম গাছ,
তার শাখায় কোন এক বৃষ্টির দিনে চুপচাপ ভীজতে থাকা,
একটি ডানা ভাঙ্গা শালিকের জন্য ফোঁপানো আর্তনাদ;

আমি স্পষ্ট দেখতে পাই, হাঁটুজল সাতরে শামুক কুড়োতে যাওয়া শৈশব ।
কচি ধানক্ষেতের সরু আলের ফাঁক দিয়ে গড়াচ্ছে জল,
কল কল শব্দের সাথে ছোট-বড় বাহারী মাছেরা
মেতেছে বৃষ্টির গানে, কাদাঘাটা পথ মাড়িয়ে,
গায়ের স্কুল থেকে ফিরছে কয়েকজন দামাল কিশোর।

দৃশ্যপট এবং স্মৃতি দু’টোই বেশ বেয়াড়া,
শুদ্ধের ভেতর অশুদ্ধ,কাঙ্খিত ভোরে অনুশোচনা,
যত্ত্বসব বহুমাত্রিক জটিলতা;

এর চেয়ে
এই ভেজা পিচের সিমানা পেরিয়ে ঘুরে আসা যাক
সিমানাহীন-গন্তব্যহীন সারল্যে,
বৃষ্টিস্নাত কদমফুলের সুবাশ দু’চোখে মেখে
শুরুটাই আবৃত্ত্বি করা যাক কয়েকবার

“আকাশের নীলে বৃষ্টির অনুলিপি, শুন্যতর পরস্পর,
আকাশের নীলে বৃষ্টির অনুলিপি, শুন্যতর পরস্পর,
আকাশের নীলে বৃষ্টির অনুলিপি, শুন্যতর পরস্পর,” ।।

কৃতজ্ঞায়: আহমেদ আব্দুল হালিম ভাই যার কাছ থেকে কবিতাটির প্রথম লাইনটা পাওয়া
“আকাশের নীলে বৃষ্টির অনুলিপি, শুন্যতর পরস্পর”.

১.০৮.২০১১ অফিস ( মহাখালী)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×