somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

আমার বাবা।

০১ লা নভেম্বর, ২০২১ দুপুর ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম অম্বরনগর। জেলা সদরের সাথে এই গ্রামের যোগাযোগ ব্যবস্থা খুব একটা সুবিধা ছিলো না। এই সুযোগকে কাজে লাগিয়ে ইসহাক মিয়া নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা তাঁর বাড়িতে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়া এবং সাময়িক ট্রেনিং এর ব্যবস্থা করেন। যারা বিভিন্ন কারনে ভারতে গিয়ে প্রশিক্ষন গ্রহন করতে পারেন নি, তারা এই বাড়িতে এসে ইসহাক মিয়া এবং তার সহযোগীদের হাত থেকে ট্রেনিং নিতেন। তাঁকে সাহায্য করত তাঁর বড় ভাইয়ের একমাত্র ছেলে জসীম উদ্দিন। ইসহাক মিয়া নিঃসন্তান থাকার জন্য বড় ভাইয়ের একমাত্র ছেলেকেই তিনি পিতৃ স্নেহে বড় করেছেন।

জসীম উদ্দিন তখন সবে মাত্র ইন্টার পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিন্তাভাবনা করছে। তিনিও তখন বাড়িতে বসে চাচা ও তাঁর বন্ধুদের কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষন গ্রহন করলেন। মুক্তিযুদ্ধের সময় এই সেক্টরটি ছিলো মেজর খালেদ মোশারফের অধীনে। সেন্ট্রাল কমান্ডের আদেশ অনুসারে ফেনীর বিলোনিয়া সীমান্তের কাছাকাছি একটি সম্মুখ যুদ্ধে যাবার সময় বর্তমান সেনবাগ উপজেলার জমিদারহাট অঞ্চলে মুক্তিযোদ্ধাদের একটি দল পাকসেনা এবং স্থানীয় রাজাকাদের সম্মুখে পড়ে যায় এবং কিছুটা কোনঠাসা হয়ে পড়ে। পরবর্তীতে ইসহাক হোসেনের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের আরো একটি দল তাদেরকে সাহায্য করতে এগিয়ে যায়। এই সময় চাচার নিষেধ অমান্য করে তার ভাতিজা সেই যুদ্ধে লিপ্ত হয় এবং ২ জন স্থানীয় রাজাকারকে হাতে নাতে ধরে ফেলতে সমর্থ হয়। এর পরে জসীম উদ্দিন স্থানীয়ভাবে আরো কিছু ছোটখাটো অপারেশনে অংশগ্রহন করেন। মুক্তিযুদ্ধের শেষে দিকে স্থানীয় এক রাজাকারের বাড়িতে অভিযান চালানোর সময় প্রতিপক্ষের বেয়নেটের খোঁচায় কিছুটা আহত হন। পরিপুর্নভাবে সুস্থ হবার আগেই দেশ স্বাধীন হয়ে যায়।

এই জসীম উদ্দিন আহমেদ হচ্ছেন আমার বাবা। ইসহাক মিয়া হচ্ছেন তাঁর চাচা। আমার বাবা সারাজীবন তাঁর চাচাকে ভালোবেসেছেন, শ্রদ্ধা করেছেন। আমি কখনও আমার বাবার মুক্তিযুদ্ধ পরিচয় বিক্রি করি নি। অর্থাৎ যেচে পড়ে বলিনি যে আমার বাবা মুক্তিযোদ্ধা। আমাদের গর্ব আমাদের নিজেদের ভেতরেই ছিলো। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেছি আমাদের অন্তরে। জোট সরকারের আমলে আমাদের অঞ্চলের একজন চিহ্নিত রাজাকার নিজেকে মুক্তিযোদ্ধা ঘোষনা দিয়ে যখন নির্বাচন করে বিজয়ী হয়, তখন আমার বাবা প্রচন্ড কষ্ট পেয়েছিলেন। তিনি ঘৃণায় দীর্ঘদিন গ্রামের বাড়িতে যান নি। ২০১১ সালে ঐ রাজাকার বইল্লা ( ভালো নাম বলি, কিন্তু তিনি বইল্লা নামে পরিচিত) যখন মারা যান তখন তিনি আবারও গ্রামের বাড়িতে যান। নিজের চাচার কবর জেয়ারত করেন। চারিদিকে যখন ভুয়া মুক্তিযোদ্ধাদের ছড়াছড়ি শুরু হলো, তখন থেকে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়া থেকে বিরত থাকতেন। এমন কি তিনি যখন মারা যান, তখন আমাদের গ্রামের চেয়ারম্যান, আব্বার সহযোদ্ধারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলো তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার জন্য। সবাই বলেছেন এটা নাকি তাঁর প্রাপ্য। কিন্তু আমার বাবা বলেছিলেন, তাঁর মৃত্যুর পর যেন তাঁকে দ্রুত দাফন করি। এই সব কিছুই তাঁর প্রয়োজন নেই। এটা তাঁর ক্ষোভ ছিলো না অভিমান ছিলো আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে তাঁকে দাঁড়িয়ে স্যালুট দিয়েছি। একজন সন্তান হিসাবে নিজের বাবাকে বিক্রি করতে আমিও চাই না। আশা করি তিনি যেখানেই আছেন, ভালো আছেন।

অনেক ব্লগার যারা আমার বাসায় এসেছেন, তাঁরা অনেকেই আমার বাবাকে চিনতেন কথা বলতেন। বাবার মৃত্যুর খবর শুনে অনেকেই আমাকে ফোন দিয়েছেন, ইমেইল করেছেন। আমার বাবা প্রচন্ড গোছালো একজন মানুষ ছিলেন। সেই তুলনায় আমি প্রচন্ড অগোছালো। মৃত্যুর ৫ মিনিট আগেও তিনি নিজের বিছানার চাদর টান টান করে পরিষ্কার করেছেন। বাথরুম থেকে অযু করে, মাথা আচড়িয়ে বসেছেন। মনে হচ্ছে যেন তিনি যাত্রার জন্য প্রস্তুত।

সন্তান হিসাবে পিতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আমি এখনো তার ঘরে গেলে তাঁর গন্ধ পাই। আমার বিশ্বাস হয় না তিনি মারা গেছেন। কিন্তু এটাই বাস্তব। আমাকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে হবে। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন আমার পিতাকে অসম্ভব ভালো রাখেন, মায়ায় রাখেন, আদরে রাখেন।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২৩ রাত ৮:০০
৩৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Dual Currency Card Needed for Meta Monetization. Urgent National Interest.

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৬

ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি প্রায় চল্লিশ মিনিট। এক জায়গায় এতক্ষণ দাঁড়িয়ে থাকলে সাধারণত দুই ধরনের সন্দেহ হয়- এক, লোকটা কিছু করতে এসেছে। দুই, লোকটার করার কিছু নেই। আমি কোনোটাই... ...বাকিটুকু পড়ুন

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:১৩

’দেশ বিক্রির অভিযোগ, কাঠগড়ায় ইউনূস–জামাত–বিএনপি–এনসিপি”
==========================================
চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। কিন্তু সেই ভারসাম্য যখন দেশের স্বার্থকে উপেক্ষা করে, তখন সেটি আর চুক্তি থাকে না প্রশ্নবিদ্ধ সমঝোতায় পরিণত হয়। ইউনূসের শেষ সময়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×