somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

যাপিত জীবনঃ এক দরের ছাগল।

৩১ শে জুলাই, ২০২২ রাত ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই বার কোরবানী ঈদের আগের দিন হঠাৎ আমার প্রবাসী ছোট মামা বললেন, তিনি ছাগল কোরবানী দিতে চান। আমি যেন ব্যবস্থা করি। তখন বাজে রাত প্রায় আটটা। হাতে অন্য কিছু কাজ ছিলো, কিন্তু হঠাৎ এই ছাগল কেনা নিয়ে বেশ জটিল ঝামেলায় পড়া গেলো। বাসার কেয়ার টেকারকে বললাম, ছাগল খুঁজতে।

যাইহোক, আমি নিজেও ছাগল খুঁজতে বের হলাম। একটু উন্নত মানের ছাগল চাচ্ছিলাম। কিন্তু দেখলাম বাজারের অবস্থা ভালো না। ছাগলের চাহিদা বেশি থাকায় সুযোগসন্ধানী কিছু অচল ছাগলও হাটে উঠেছে। মহা মুসিবত। এর মধ্যে মামা বললেন, তুই ছাগল কেনার সময় আমাকে পারলে আমাকে ছবি দেখাইছ!

ধানমন্ডি ৮ নাম্বার মাঠ পার হয়ে স্টাফ কোয়াটারের মুখে এসে দেখি একজন মোটাসোটা লোক এক পাল ছাগল নিয়ে বসে আছেন। মুখে বেশ সুখী হাসি। কিছুটা অবাক হয়ে বললাম, জিজ্ঞেস করলাম, কি হে! কালকে ঈদ! এখনও এত ছাগল বিক্রি বাকি! তাও মুখে হাসি?

মোটা লোকটি বলল, স্যার! এইগুলো এক দরের ছাগল। মানে এই সব নিয়া দামাদামি আপনেও করবেন না, আমিও করব না। যে দাম বলব, সেই দামেই আপনি খুশি হইয়া কিনা নিবেন।

লোকটার আত্ম বিশ্বাস ভালো লাগল। একটা ছাগল পছন্দ হলো, মামাকে ছবি তুলে পাঠালাম।
ছবি দেখে মামা বললেন, কি রে! এটা তো ছাগী! ধুর! খাসি দেখ!

মামার ছাগী চেনার দক্ষতায় মুগ্ধ হলাম। আমি বেশ কয়েকটা খাসি দেখালাম। কিন্তু মামার কোনটাই পছন্দ হয় না। শেষমেষ চলে আসার সময় লোকটি বলল, দাঁড়ান! আমি একটা দেখাই।

মামাকে দেখালাম। মামা দেখে ভিডিও কলে শিষ দিয়ে বললেন - জটিল!! ছাগলটা পছন্দ হইছে, নিয়া নে।

দাম জিজ্ঞেস করলাম। লোকটা কথা রাখছে। যে দাম বলছে, সেই দামের পর আর দামাদামি করার কিছু নাই।
লোকটা বলল, মামা চিনে রাখেন এই গুলো একদরের ছাগল। আগের দিন হইলে আরো দামাদামি করা লাগত।

যাইহোক, ঈদের দিন বাসার দারোয়ানকে কিছুটা ভৎসনা করলাম। পই পই করে বলে দিয়েছিলাম, একটা কালো কাপড় আনতে, যা দিয়ে একটা আড়াল তৈরী করে সেখানে পশু কোরবানী করব। কিন্তু সে ভুলে যাওয়ায় পরে তেরপল দিয়ে কাজ সারতে হয়েছিলো। এক ।পশুর সামনে আরেক পশু জবাই করা অমানবিক।

হুজুর আসলেন কোরবানী দিতে, জিজ্ঞেস করলেন - কার নামে কোরবানী হবে?
আমি বিরক্ত হয়ে বললাম, মা কালীর নামে কোরবানী হবে।
হুজুর জিভ কেটে বললেন, নাউজুবিল্লাহ!

আমি রেগে মেগে বললাম, নাউজুবিল্লাহ এক্কেবারে ভইরা দিবো! কোরবানী কার নামে হয় জানেন না আপনে? আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি কোরবানী হয় নাকি? আপনি জিজ্ঞেস করবেন, ভাইজান, কার পক্ষ থেকে কোরবানী হবে। তখন আমি আপনাকে কোরবানী দাতার নাম বলব।

যাইহোক, হুজুরকে নাম ধাম সব বললাম, মনে মনে দোয়া করলাম, আল্লাহ তুমি আমাদের কোরবানী কবুল কইরো! তুমি তো জানো আমরা কারা কারা কোরবানী দিসি। যাদের পক্ষ থেকে কোরবানী করেছি, তুমি তাদের কোরবানী কবুল কইরো!

হুজুর জবাই শুরু করতে যাচ্ছিলো, আমি বললাম, হুজুর! বিসমিল্লাহ বলে জবাই কইরেন কেমন?

জবাই করার পর হুজুরকে নগদ টাকা প্রদান করে চামড়াও দান করব মর্মে মৌখিক মুচেলেকা দিয়া বলিলাম, সন্ধ্যায় বাসায় দাওয়াত, না আসিলে কপালে খারাপি আছে, আসসালামু আলাইকুম ওয়া রহমুতুল্লাহি ওবারাকাতু!

হুজুর মুচকি হাসিয়া বিদায় নিলেন। যাইতে যাইতে বলিলেন, তুই আর শুধরাইলি না। সেই ছোট বেলা থেকেই এমন আসোস!



সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০২৩ রাত ১:১৮
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×