somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাদিদ
তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

এই দুর্যোগ কিভাবে মোকাবেলা করবেন?

০৬ ই আগস্ট, ২০২২ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'ভর্তুকি' কখনই দীর্ঘ মেয়াদী অথনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে না। মোটা দাগে ভর্তুকি অর্থনীতির জন্য খারাপ - এটা খুবই বেসিক অর্থনৈতিক জ্ঞান। কোন নির্দিষ্ট জিনিসে ভর্তুক্তি তখনই দেয়া হয়, যখন সরকার মনে করে উক্ত জিনিস ব্যবহার করে যেন বেশি বেশি প্রোডাক্ট উৎপাদিত হয় যা সার্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে বা ভর্তুকির ক্ষতি কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে। অর্থাৎ চেইন অব সাপ্লাই ঠিক রাখা।

সরকারী অর্থনীতিবিদের উচিত ছিলো আরো কয়েক বছর আগে থেকেই ভর্তুকি দুর করার জন্য অর্থনীতিকে তৈরী করার। এই দেশে ভর্তুকি দুর করার সঠিক অর্থনীতি কোন সরকারের ছিলো না, এখনও নেই। কিন্তু সেটা না করে জনগনকে ভুলানো হয়েছে অর্থনৈতিক সক্ষমতার মরিচিকায় যার ফাঁদে সরকার নিজেই পড়ছে। আমাদের দেশ এখনও ভর্তুকি ছাড়া এই চেইন অব সাপ্লাই বজায় রাখতে পারবে না। যতই দেশ সিংগাপুর মালেয়শিয়া হয়েছে বলে গালগল্প বলেন, জনগনের মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পায় নি। এই অবস্থায় আইএমএফ এর শর্ত মেনে জ্বালানি তেল বৃদ্ধির এই ফলাফল দেশে অর্থনীতি আদৌ নেয়ার মত সক্ষমতা আছে বলে মনে হয় না। ফলে যে দামে বিশ্বের প্রতিষ্ঠিত অর্থনীতির দেশগুলোর জনগন কিনবে, সেই একই দাম এই দেশের মানুষের উপর চাপিয়ে দিলে তা হবে এক প্রকার নিরব জুলুম।


তাছাড়া, ইতিমধ্যে উপমহাদেশে প্রাকৃতিক দুর্যোগ একটি ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। ফলে বিশ্ববাসীর সামনে একটি খাদ্য দুর্যোগের হাতছানি দেখা দিচ্ছে। আমাদের দেশে মরিচের দাম কেজিতে প্রায় ৩০০ টাকা হবার পথে। আগামীকাল থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কোথায় যাবে কোন ধারনা কারো নেই, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে বা যারা তেলের দাম বৃদ্ধির উযুহাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবে না।

এই সমস্যাটা এমন যে, শুধু আপনি একা সারভাইব করলে চলবে না, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। যত আপনি অন্যকে ছাড়া বাঁচার চেষ্টা করবেন, তত আপনার বাঁচা কঠিন হয়ে যাবে।

সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২৩ রাত ১:১০
২১টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×