somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘরাতের এক বন্ধুর প্রতি ভালোবাসা

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও গো আমার প্রিয় বন্ধু,

তোমার আমার সম্পর্কটা বেশ পুরোনো। কত হবে? প্রায় সাড়ে আড়াই বছরের একটু বেশি! তোমার-আমার সম্পর্কটা যদিও কেবল রাতের, তবু বা তা কম কীসে! এতগুলি রাত তুমি আমাকে পাহারা দিয়েছো বিশ্বস্ত প্রেমিকের মত। তোমার কোলের ভেতর ঢুকে নিশ্চিন্তে ঘুমিয়েছি আমি। স্বপ্ন দেখেছি নির্ভয়ে। আর তুমি? সারারাত তোমার অভেদ্য প্রহরা দিয়ে রক্ষা করেছ আমার রক্তচোষা, সর্বভুক নিশাচর প্রাণীকুলের হাত থেকে। আমাকে ছুঁতে পারেনি কোনও ভয়ংকর শুড়ওয়ালা রক্তপিপাসু দানব অথবা দূরারোগ্য জীবানুবাহি কদাকার উড়ন্ত দস্যু!

তুমি আমার রাতের প্রহরী, তুমি আমার নিশিকালের সঙ্গী। যদিও আমিই তোমার প্রথম নই, নও তুমিও আমার। হলজীবনে আমার প্রাক্তন বেডমেটের প্রহরীই তোমার আগে আমার জীবনে এসেছিল। তখন তুমি আমার খালার পুরোনো বাক্সে বন্দী হয়ে ছাদের চিলেকোঠায় অবসর জীবনযাপন করছিলে। আমার ভাইয়ার মেডিকেল শিক্ষাজীবনে প্রায় ৭টি বছর সেবা দিয়ে তুমি তখন জীর্ণ, শীর্ণ হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছিলে। কবে তোমাকে টুকরো টুকরো করে থালাবাসন মাজার মাজুনি হিসেবে ব্যবহার করা হবে বোধহয় সে কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলছিলে। তখন কি ভেবেছিলে এই তুমি আবার এক ঝাঁক উচ্ছ্বল তরুনীদের বাসস্হানে নতুন করে দায়িত্ব পালনের সুযোগ পাবে? হরেক রকমের ফিতা আর দড়িতে আবদ্ধ হয়ে ঝুলতে থাকবে সুন্দরী রমনীর রাত্রিশয্যার ওপর?
আমি তখন ডাবল থেকে সিংগেল হয়ে নিজস্ব বিছানায় একলা শুয়ে রক্তচোষা আর ফরফরে উড়ুক্কু বাহিনীর হাতে ঘায়েল। প্রয়োজন হল নিরাপত্তার জন্য তোমার মত কাউকে। খালার কাছে চাইতেই তোমাকে পেয়ে গেলাম। মিথ্যে বলব না, প্রথম দর্শনে তোমার চেহারা আর গন্ধ কোনওটাই আমাকে মুগ্ধ করেনি। তবু "নাই মামার চেয়ে কানা মামা ভাল" এই নীতিবাক্যটি আমাকে প্রলুব্ধ করল তোমাকেই রাত্রিকালিন প্রহরী করে নিতে। সেই থেকে শুরু! প্রতিটি রাত তুমি আমার বিশ্বস্ত সঙ্গী।
তোমার প্রতি আমার একনিষ্ঠ ভালবাসা জগতে অনন্য দৃষ্টান্ত স্হাপন করতে পারে। তোমার ১০ বছরের পুরোনো দেহে ছিদ্র রাশি রাশি। তবু আমি তা আমলে নেইনি। কারণ আমি ছিদ্রান্বেষী নই। জীর্ণ, শীর্ণ, ছিড়া ফাটা, ক্ষেত্রবিশেষে কয়েক ইঞ্চি বিস্তৃত শূন্যস্হান সবই আমি পূরন করে নিয়েছি জোড়াতালি দিয়ে। এই কাজে ধীরে ধীরে আমি বেশ দক্ষ হয়ে উঠলাম। প্রথম দিকে যত্ন করে সুঁই সুতোর ফোঁড় দিলেও পরে স্টাপলার, স্কচটেপ, এমনকি দড়ি দিয়ে গিট্টু দিতেও দ্বিধা করিনি। তুমি ব্যথা পেয়ে থাকলে ক্ষমা করে দিও। কিন্তু ভেবে দেখো তোমার প্রতি আমার একনিষ্ঠ আর বিশ্বস্ত প্রেমের কথা। তুমি আছো বলে আমি কখনও নতুন কোনও সঙ্গীর কথা ভাবিনি। নীলক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় রং বেরঙের বাহারি নকশা করা অনেক সুদর্শন, তরুন প্রহরীদের দেখেও চোখ ফিরিয়ে নিয়েছি। কারণ আমার আছো তুমি। রক্তপিপাসুদের হাত থেকে আমায় রক্ষা করতে পারোনি। সকালে উঠে স্বাস্হ্যবান রক্তচোষাদের তোমার গায়ে বসে ভেংচি কাটতে দেখেও নির্লিপ্ত থেকেছি। শুধু কখনও তাদের পিষে দিয়েছি তোমারই গায়ে। তুমি রাগ করোনি জানি, কারণ তোমার গায়ে ওসব অনেক চিহ্ন আছে। সবই কালের সাক্ষী।

পরিশেষে বলতে চাই, আমার প্রিয় বন্ধু, দীর্ঘদিনের রাতের সঙ্গী, তুমি এখনই ইন্তেকাল করোনা। আর ক'টা দিন আমাকে তোমার বুকের মাঝে সুরক্ষিত করে রাখো। কথা দিচ্ছি আর ১ বছর পরে তোমাকে যথাযোগ্য মর্যাদায় সমাধিস্হ করবো। হয়তো তোমাকে বাঁধাই করে সাজিয়ে রাখব আমার নতুন ঘরের দেয়ালে। তুমি তখন পরিণত হবে "আধুনিক শিল্পকর্মে"!
কী খুশি? ভাল থেকো আমার প্রিয় নীল মশারি।

তোমার প্রতি কৃতজ্ঞতায়,
হলবাসী জনৈকা দরিদ্র ছাত্রী
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×