somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কাছে তোমার ঋণ

০৪ ঠা জুন, ২০১৩ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের হলে দুটি শিশু পাশাপাশি বড় হচ্ছে। একটি ডাইনিংয়ের সুপারভাইজার বীথি আপুর মেয়ে বৃষ্টি, আরেকজন পরিচ্ছন্নতাকর্মী মৌসুমির ছেলে সিয়াম। দুজনেরই যেহেতু কর্মজীবি মায়ের সন্তান, তাই হলের অন্যান্য কর্মচারি ও ছাত্রীদের আদর যত্নই ওদের ভরসা। এভাবেই তারা মায়ের ব্যস্ততার ক্ষতি পুষিয়ে নিচ্ছে।

সিয়ামের জন্য আমার কখনও কোনও চিন্তা হয়নি। সাবলীলভাবে সবার কোলে কোলে, আদরে, আলিঙ্গনে সুস্থ, স্বাভাবিকভাবে বেড়ে উঠছে ও। কিন্তু কেন জানি বৃষ্টিকে হলের সব পুরুষ কর্মচারিদের কোলে, কাঁধে উঠে খেলতে দেখলে আমার সাবধানী মনটা খুঁত খুঁত করে ওঠে।
দুই মায়ের সাথেই আমার প্রায় গল্প হয়।
একদিন কথায় কথায় মেয়ের মা-কে বলেই ফেললাম, "আপু, কিছু মনে করবেন না..জানি সবাই আপনার ছোট্ট মেয়েটাকে ভীষন স্নেহ করে, কিন্তু পেপারে যা দেখি......একটু সাবধানে রাখবেন।" উনিও বললেন তাঁর সার্বক্ষণিক আতংকের কথা। বিষয়টা উনি আগেই ভেবেছেন। কিন্তু উপায় নেই!
আর ছেলে শিশুর মা-টি-কে এসব কথা বলার কোনও দরকারই হয়নি। সে নির্ভার মনে কাজ করে সারাদিন। হাজার হাজার নারীর মাঝেও তার ছেলে শিশু সম্পূর্ণ নিরাপদ।

এভাবেই শুরু হয় একজন নারীর পথচলা, বেড়ে ওঠা, জীবনযাপনের জন্য প্রতিনিয়ত যুদ্ধ করা....
কত সংগ্রাম করে, প্রতিকুলতা অতিক্রম করে একটি মেয়ে যে সমাজে টিকে থাকে তা বোঝার সাধ্য একজন পুরুষের নেই। তারা (বিকৃত রুচির পুরুষরা) শুধু দেখতে পায় রক্ত-মাংসের এক আর্কষনীয় পুঁটুলি, আর কিছুই না।

ক্ষণিকের পশুত্ববোধের লালসা মেটানোর জন্য যখন তারা নারীকে ছিন্নবিচ্ছিন্ন করে, ক্ষত-বিক্ষত করে, এমনকি হত্যা করতেও দ্বিধা করেনা, তখন তারা এইসাথে ধ্বংস করে সেই মেয়েটির জীবনের প্রতিদিনের একটু একটু বেড়ে ওঠার গল্প, মাবাবার অক্লান্ত পরিশ্রম, ভালবাসা আর সুন্দর জীবনের সম্ভাব্য স্বপ্নটা!

নারীকে প্রতিনিয়ত রক্ত ঝরিয়ে টিকে থাকতে হয়। কথাটা আক্ষরিক অর্থেই প্রযোজ্য। কুমারীত্ব থেকে মাতৃত্ব অর্জন পর্যন্ত, আবার বহু সাধের সন্তানকে জন্মদানকালিন যন্ত্রনা, সবগুলোর পর্যায়ে নারী নিজ দেহের রক্ত ঝরিয়ে তবেই সার্থকভাবে পালন করতে পারে। ধর্ষকদের নারীর রজঃরক্তে স্নান করানোর কথাটা এ কারণেই বলেছিলাম। এটা আমাদের প্রতীকি প্রতিবাদ। তারা একবার দেখুক না, নারীর ভেতরে কী ভীষন স্রোতে বইছে রক্ত নদী....

প্রত্যেক পুরুষ তাই নারীর কাছে রক্তের ঋণে আবদ্ধ! সেই পুরুষ যখন আবারও রক্ত ঝরায় ধর্ষন নামক পাশবিক অত্যাচারের মাধ্যমে তখন তার জবাব রক্তের দ্বারাই দিতে হয়।

আর একটা ধর্ষনকারীকে আমরা ক্ষমা করব না। রক্তাক্ত করে, পাথর ছুঁড়ে, দা দিয়ে কুপিয়ে খুন করতে চাই। দেশে এই আইন চাই।
(ব্যবহৃত সব নাম ছদ্মনাম)
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৩ রাত ১২:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×