somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেমেয়েদের রাস্তাঘাটে এ কি ধরণের প্রেমলীলা???

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তাঘাটে চলতে গেলে একটা দৃশ্য দেখে প্রায়ই আমাদের একটা বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়, সেটা হচ্ছে পথেঘাটে থাকা কুকুরগুলোর বেসামাল জৈবিক চাহিদা মেটানোর দৃশ্য। আর এ অবস্থায় যদি ছোট কেউ অথবা পরিবারের কেউ সঙ্গে থাকে তাহলেতো কেমন লাগে যারা এ অবস্থায় পরেছেন তারা ভালো করেই জানেন। তখন মনেহয় বেটা কুকুর আর জায়গা পেলিনা!!X(X(
কেউ কেউ হয়তো এগুলোকে তাড়িয়ে দেয়। কিন্তু নিশ্চয়ই কেউ কখনো এই কুকুরগুলির মানসম্মান নিয়ে প্রশ্ন তোলেনা, অথবা এদের বাবা-মা নিয়ে কথা বলেনা অথবা এদের লজ্জাবোধ নিয়ে কিছু বলেনা। কেন বলেনা? কারণ এরা পশু, এরা কুকুর। মানুষের মত এদের বিবেক-বুদ্ধি, লাজ-শরম, অত্মসম্মান বোধ কিছুই নেই।

কিন্তু যদি মানুষ এদের মত রাস্তা ঘাটে, উন্মুক্ত স্থানে যেখানে চারপাশ থেকে অন্য দশজন দেখতে পায় এমন জায়গায় বসে এসব বেহায়াপনা, বেসামাল আচরণ করে তাহলে আপনারা কি বলবেন?
তাহলে পশু আর আমাদের মাঝে পার্থক্য কি রইলো?

আজ সন্ধ্যার পর তিন ফ্রেন্ড মিলে বেইলি রোডের ভিকারুন্নিসার বিপরীতের ছাউনীতে বসলাম। দুই ফ্রেন্ড বসেছে আমার ডান পাশে, আমার বাম পাশে কিছুটা জায়গা খালি ছিল। কিছুক্ষণ পর সেখানে দুইটা ছেলেমেয়ে এসে বসলো, তাদের বিপরীতের বেঞ্চে আরো দুইটা ছেলে বসলো। বুঝলাম চারজন একসাথেই এসেছে। কিছুক্ষণ যেতে না যেতেই ছেলেমেয়ে দুজন জড়াজড়ি করে সশব্দে চার ঠোটের মিলন ঘটাতে লাগলো। সামনের ছেলে দুটো ভাবলেশহীন। যেন এই দৃশ্য দেখে দেখে তারা অভ্যস্ত। আমার ডান পাশের ফ্রেন্ড দুজন আমার দিকে ফিরে কথা বলছিল আর কিছুক্ষণ পর পর ওইদিকে তাকানোর জন্য ইশারা করছিল। বুঝলাম রিপিট হচ্ছে।X(X(X(
এর মধ্যে একটা ফ্রেন্ড একটু ফাজিল টাইপ, ও বললো দোস্ত হাতও চলছে! বললাম তাহলে চল আমরা পা চালাই।

বুঝলাম না। প্রেম করে ভালো কথা, কিন্তু তাই বলে জনসম্মুখে এসব করে নিজেদের কি প্রমাণ করতে চাইছে এরা। স্মার্ট, আধুনিক, প্রগতিশীল???
কিন্তু না! এরা এর কোনটাই না। এরা বরং আদিম যুগে ফিরে যাচ্ছে। যখন মানুষ ছিল বর্বর, অসভ্য।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
১৩টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×