somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্তর্দৃস্টি, ভাবুকতা ও কাব্য

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অন্তর্দৃস্টি রাশি রাশি বই পড়ে তৈরী হয়না। শুধু উইকিপিডিয়ায় কোন লেখকের লেখার পরিচিতি ও নির্বাচিত উক্তি পড়েই অনেকেই লিখে ফেলেন এমন রচনা যার অনবদ্যতায় আমরা মুগ্ধ হই।চিনি এমন অনেককেই যারা ফ্ল্যাপ পরেই বা কারো চিন্তার চুম্বক অংশ পড়েই নিজস্ব মৌলিকতায় বা ভাবনার সক্রিয়তায় বুঝে ফেলেন সমগ্রকে ,দেখে ফেলেন বহুদুর; কোন ভাবনাবুদবুদ বা বাক্যখন্ডকে টেনে নিয়ে প্রাসঙ্গিক করে ফেলতে পারেন নিবন্ধের বিষয়বস্তুর ।আর অনেকে বই এর পর বই পড়েও নিজভাষায় হাজির করতে পারেননা তার কোন সাবলীল সারসংক্ষেপও। পুরো লাইব্রেরি মাথায় ঢুকিয়েও প্রাসঙ্গিক করে তুলতে পারেননা জ্ঞানকে, ব্যাখ্যা করতে পারেন না জগত বা সমসাময়িক ঘটনাপুঞ্জি।চিন্তার কোন এক সামান্য সুত্র , কোন স্পস্ট বা অস্পস্ট ইশারাও জন্ম দিতে পারে কালজয়ী সন্দর্ভের।শুধু প্লুটার্কের ইতিহাস বই থেকেই শেক্সপীইয়ার যা নিতে পেরেছিলেন, সমস্ত ব্রিটিশ লাইব্রেরি ঘেঁটেও অনেকে পাননি তার শতভাগের একভাগও।পথ চলতে পাওয়া কোন উক্তিও ভাবুকের মনে জাগিয়ে দিতে পারে এমন বোধ যা পাতার পর পাতা কালো অক্ষর পড়ার পরও অনর্জিত থেকে যায়।হঠাৎ আলোর ঝলকানির মত কোন ‘বোধ’,কোন ‘সত্য’ মনোপটে ঘনীভূত হয়ে ভাষার গতরে আকৃতি পায়।এই চকিত ‘এপিফ্যানি’ প্রায়ই লক্ষ্য করি কবিতার মান্দ্র উচ্চারণে।পাওয়া যায় বহু নিবন্ধেও। প্রমাণবিহীন কিন্তু ‘মন’ বলে উঠে কথাটি সত্য তো। একটি শব্দের গুঞ্জরিত ধ্বনি চুম্বকের মত টেনে আনে আরও আরও শব্দ,আরও আরও ধ্বনি;মালা গাথা হয়ে যায় ধ্বনিরাশি বা শব্দাবলীর যার আবেশে,যার উদ্ভাসিত ‘সত্যে’ একাত্ন মুহুর্ত যাপন করেন বক্তা- শ্রোতা, লেখক –পাঠক।‘প্রজ্ঞা’ , ‘দূরদৃষ্টি’ ,’অন্তর্দৃস্টি’ শব্দবন্ধগুলি দ্যোতিত করে সসীমের অসীম হয়ার সম্ভাবনাকে। হয়ত ‘ইন্সাইট’ পরম মগ্নতা বা নিবিস্টতার ফসল।নিরন্তর তন্ময়তা,বিষয়ানুগ ধ্যানমগ্নতা,নিরবিচ্ছিন্ন লেগে-থাকা হয়ত জন্ম দেয় বুকের জমিনে ওই ‘অন্তর্দৃস্টি’র ,ওই উদিত বোধের,সুবেহ সাদিকের,ওই এপিফ্যানির, ওই ভাষার ...ওই দিব্য আলোর। কিন্তু কিছু ‘বোধ’ শুধু প্রচেস্টায় যায় নাকো ধরা।তাহা শুধু নাজিল হয়...নাজিল হয়... কবিরা সাক্ষী ,কসম কবিতার।

সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

মঞ্চনাটক: "এনিমেল ফার্ম"

লিখেছেন জাহিদ অনিক, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দেখে এলাম জর্জ অরওয়েলের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নাটক "এনিমেল ফার্ম"। পরিবেশনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। নির্দেশনা দিয়েছেন ড.... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

×