somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাঠ প্রতিক্রিয়া

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাঠ প্রতিক্রিয়া




( ……………আর মীর তার স্বহস্তে নির্মিত সেই গোলাপি ফাঁসে সটান ঝুলতে থাকে নষ্ট চাঁদ গোরস্থানের দীঘল সীমা পেরিয়ে তেরছাভাবে ডান পাল্লায় মেলে দেয়া প্রেতছায়া তখনো সরায় না 'মাখন চাঁদের প্রেতছায়া' )
(………আর এদিকে সারাদিনের গুমোটকে যন্ত্রণাকে শুষতে শুষতে ঝনঝমিয়ে নেমে আসা বৃষ্টি ঢেকে ফেলছে ওকে, ডুবিয়ে দিচ্ছে ৷ 'বিড়াল ও রজনীগন্ধা' )
(…………….রুই-কাতলার পুকুরে ভাটা মাছ এখন যত বড়ই হোক, মরিয়মের কুঁড়োমাখার ভাগ ওরা খুব কমই পায় ৷ খাবার দিলে মাছের যে হুটোপুটি, ছোট-বড় মিলে কে কতটা গিলল বোঝা ভার ৷ যে জীবন ফড়িঙের, দোয়েলের )
প্রথম ফ্ল্যাপের একটি ভাষ্য, একটি অংশঃ ছোটগল্পের ভুবনটা বেশ বড় ৷ বাংলা ছোটগল্পের জগৎটাও এত বিস্তৃত ও বৈচিত্র্যময় যে এর আদি হয়তো আছে, অন্ত নেই ৷ সেই বিশাল ভূমিতে গত শতকের আশির দশক থেকে পা ফেলেছেন পারভেজ হোসেন ৷
সত্তর দশকের মু্ক্তিযুদ্ধ, যুদ্ধ পরবর্তী রাজনৈতিক-অর্থনৈতিক ভাঙ্গাগড়ার অন্যতম সাক্ষী সেই সময়ের ছোটোগল্প ৷ পারভেজ হোসেনের গল্পগুলো এর ব্যতিক্রম নয় ৷ তাঁর গল্প, গল্পে চরিত্রের চলাফেরা সেই সময়ের সূত্র ধরে ৷ কেউ ছুটছে পেট্রো ডলারের খোজে, কেউ বেছে নিয়েছে রাজনৈতিক চরমপন্থার আন্ডারগ্রাঊন্ড জীবন, আছে মৌলবাদের উৎসসন্ধান, পাশাপাশি হৃদয়-গহীনে খোঁড়া-খুঁড়ির বৃত্তান্ত ৷ এ সবেরই পাশাপাশি সম্পর্কের আলোতে-ছায়াতে কৌতুক ও বিষাদের জালে ধরা পড়েছে তার চরিত্ররা ৷

লেখককের নিজের লেখা থেকে নির্বাচন খুবই কষ্টসাধ্য, পাঠক মাত্রই এতে লেখকের দর্শন ও গতিধারা বুঝতে সক্ষম হয় ৷ তেমনি চিন্তার পাঠ্য পারভেজ হোসেনের ১৮টি গল্প নিয়ে 'নির্বাচিত গল্প'-বিশেষ বইটি ৷
বারবণিতার জীবন-কর্ষণের প্ররম্ভ থেকে সমাপ্তির ক্রমধারাবাহিকতার উন্মুক্ত প্রকাশ ঘটেছে 'অজাতক' গল্পে ৷
এক গাঁয়ের মেয়ের বেড়ে উঠা, পারিবারিক ঐতিহ্য-লৌকিকতা, জীবনবোধ, নঞ-পছন্দ, অনিশ্চিত ভবিতব্যের আখ্যান ' যে জীবন ফড়িঙের দোয়েলের' যার ভাষা গ্রামীণ হলেও আঙ্গিক আকর্ষণীয় যা প্রবাহমান ৷
সমাজের লৌকিকতা অসমাঞ্জস্যতা ও অপ্রাপ্তির অদ্ভূত পটভূমির প্রেক্ষাপট নিয়ে 'জলে ভাসা মানুষ' ছোটগল্প ৷
নষ্ট সময়ের নষ্ট রাজনীতির অন্তরীণসময়ের এক নগ্নরূপ 'চিরুণি তালাশ' গল্পটি যার সমাপ্তিতেও রয়েছে চমকপ্রদ ৷
একই ছাদপীঠে বসবাস কিন্তু মনের দুরত্ব যোজন ক্রোশ, বিচ্ছেদ-অনুভব আর অনিকেত সমাপ্তির গল্প ' সিদ্ধান্ত ' ৷
একটি গল্প তা মনঃগড়া নাকি বাস্তব কুপ্রশাসন-হরীৎ সাংবাদিকতার মুক্ত চিত্রাল্লেখ্য আমরা পাই 'অশুভ প্রেরণার উৎসে' গল্পে ৷ ফিকশন আর বাস্তবের অভূতপূর্ব সংমিশ্রণ ৷
নাটকীয়তা থেকে চরম বাস্তব রূপভাষ্য 'হরণ' ৷ যার প্রতিটি অনুচ্ছেদ উৎকণ্ঠায় ভরপুর ৷
'আয় বৃষ্টি ঝেপে' বর্তমান সময়ের নাগরিক সভ্যতার নিসঙ্গ আধুনিক-মুখোশী মানুষদের দুরত্ব-সামাজিকতার ভয়াবহ নগ্নরূপ ফুটে উঠেছে এ গল্পে ৷
'কারবার' গল্পে মনে পড়ে মানিক বন্দোপাধ্যায়ের প্রাগতৈহাসিক গল্প-রূপান্তর, যা পারভেজ হোসেনের শক্তিশালী কলম-লেখনীর খ্যাতির সার্থক প্রমাণ ৷
অনিশ্চিত মানুষের ভবিতব্য তার ভাষাতাত্ত্বিক নির্মাণ 'বিষকাঁটা' গল্পটি ৷ যার ভাষা সমৃদ্ধ ও নৈর্ব্যত্তিক ৷
এই সংকলনটি উৎসর্গ করা হয়েছে কথাশিল্পী হাসান আজিজুল হক-কে তার যথার্থতা 'স্তব্ধতার অনুবাদ' গল্পটি পড়লে বোঝা যায় অনেকখানি ৷ ভাবশিষ্যের উপযুক্ত ভাষা, আঙ্গিক, রূপক,পারদর্শিতা মিলে-মিশে একাকার এ গল্পে ৷
নিঁসঙ্গ, কর্মসংস্থানহীন যুবকের একান্ত কথামালা 'মাখন চাঁদের প্রেতছায়া' গল্পটি ৷ যার শেষ অংশ পড়ে জীবনানন্দ স্মরণ হয় আর অভাবনীয় পরিসমাপ্তি ৷
দুটি দেশ আর কাটাঁতারের নিরেট বিভাজন দু-অংশের মানুষের জীবন-সংগ্রাম ও জিজ্ঞাসার গল্পান্তর 'হিম লণ্ঠণের ফাঁস' ৷
এক মানুষের কারাগার জীবন, নগ্ন প্রভাব, মনঃলৌঙ্কিক বিশ্বেষণ ফুটে উঠে 'গারদ' গল্পে ৷ মিশেল ফুকোর তত্ত্বের ভাষান্তর ৷
গ্রাম্য নিশিকুটুম্বের আশা-আকাঙ্খা, বাস্তব-স্বপ্ন, মানবিকতা অস্পর্শীয় ভবিষ্যতের কথামালা 'জোড়াদুল ও এক চোরের স্বীকারোক্তি' গল্পটি ৷
অদ্ভূত পটভূমি ও বৃত্তায়ন প্রকাশভঙ্গির কথাভাষ্য 'ক্ষয়িত রক্তপুতুল', যা এক কথায় পারভেজ আলমের ভাষা প্রয়োগ ও দক্ষতার অন্যতম শিল্প-প্রকাশ ও উচ্চমার্গীয় নিঃসন্দেহে ৷
এ গল্প সংকলনটি নিয়ে বলার শেষ নেই ৷ অদ্বিতীয় আরেকটি সৃষ্টি 'বিড়াল ও রজনীগন্ধা' যা এই গল্পগুচ্ছের অন্যতম শ্রেষ্টত্বের দাবিদার ভাষা, আঙ্গিক, শব্দের যথার্থতা, ঘটনা-প্রবাহমানতা, লেখনির যথার্থ হৃদ্যতা পারভেজ হোসেনের বৈশিষ্ট্য ৷
মৌলবাদির আদি রূপ ও প্রারম্ভিকতার বহিঃপ্রকাশ ঘটে দক্ষিণ ভাগের কথ্যভাষ্য নিয়ে নির্মিত 'কারিগর' গল্পটি ৷ তবে যৎসামান্য দুর্বলতাও পরিলক্ষিত হয় ৷
'আঁধার' শুধু অন্ধকার নয় তার আরেক গদ্যরূপ আছে ৷ জন্মের ইতিহাস ও ঘটনার ঘনঘটার সংমিশ্রণ এ গল্পটি, যদিও পরিসমাপ্তি নয় পরিণতি বেশ বেদনাদায়ক ৷
বর্তমান সময়ের ঋষিতুল্য গল্পকারদের বেশ প্রভাব লক্ষ্য করা যায় পারভেজ হোসেনের গল্প-বিন্যাস, ভাষা নির্বাচন আর প্রয়োগে ৷ তবে তিনি অচিরেই নিজস্ব প্লাটফর্ম ও স্টাইল নিয়ে ছোট গল্পের ভূবনে মহীরূহের আগমন বোঝা যায় নিঃসন্দেহে ৷ ভাষার চর্চা ও তার উপর কৃতিত্বের গুণ লক্ষ্যণীয় ৷ বানানের ব্যাপারে গল্পকারের বিপুল দক্ষতাও অনস্বীকার্য ৷ ভাষার ও ঘটনাপ্রবাহ নদীর ন্যায় ধারাবাহিক প্রবণতা আরেকটি বৈশিষ্ট্য ৷
প্রচ্ছদের রঙ, টেক্সট ( মানব মুখোশ নাকি লতিকা মালা )এ সব্যসাচী হাজরার নান্দনিকতা ও পেশাদারিত্বের স্পর্শ ফুটে উঠেছে ৷
বাঁধাই নিপুন ও কাপড়ের মলাট, কাগজ অফসেট ও স্বচ্ছ, মানানসই সেই অনুযায়ী মূল্য যথার্থ ৷
বাংলার ছোট গল্প তথা কথাসাহিত্যের পালকে আরেকটি মাইলফলক ও সংযোজন এই নির্বাচিত গল্পগুচ্ছটি ৷
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×