somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলার মসলিন

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলার মসলিনের প্রকারভেদ


ঢাকার তাঁতে প্রস্তুত সুতি কাপড় কয়েকটি ভাগে বিভক্ত ছিল ৷ একদিকে যেমন নবাব-বাদশাহদের উপযুক্ত সূক্ষ্মতম মসলিন তৈরী হতো, অন্যদিকে তেমনি সাধারণ রায়তদের ব্যবহারোপযোগী মোটা কাপড়ও তৈরী হতো ৷ সে হিসেবে বিচার করলে ঢাকার তৈরী সুতি কাপড়কে কয়েকটি সাধারণ ভাগে ভাগ করা যায় মসলিন, মাঝারি রকমের কাপড়, মোটা কাপড় ও মুগাসিল্ক মিশ্রিত সুতি কাপড় ৷ রঙ এবং বুনন প্রণালির পরিপ্রেক্ষিতেও মসলিন বিভিন্ন ভাগে বিভক্ত ছিল যেমনঃ ডোরাকাটা, মসৃণ (plain), চারকোনা চিত্র বিশিষ্ট বা ছক কাট (chegued) এবং রঙ করা ৷ সূক্ষতা, ব্যবহারিকতা ও বুননের পরিপ্রেক্ষিতেও মসলিনের বিভিন্ন নাম ছিল যেমনঃ আব-ই-রওয়ান, শবনম, জামদানি ও সরবন্দ ৷ এর মধ্যে আবার নওয়াব-বাদশাহদের জন্য তৈরি মসলিন এক-একটি বিশেষ নামে পরিচিত ছিল ৷ যেমন-মোগল বাদশাহ ও তাঁর পরিবারবর্গের জন্য তৈরি মসলিনকে মলবুস খাস বা খাসবস্ত্র (অর্থাৎ বাদশাহর জন্যই বিশেষভাবে তৈরী) বলা হতো এবং বাংলার সুবেদার ও নওয়াবদের জন্য তৈরী মসলিমকে বলা হতো সরকার-ই-আলা ৷ আঠারো ও উনিশ শতকে মলবুস খাস মলমল খাস নামেও পরিচিত ছিল ৷
মলবুস খাস বা সরকার-ই-আলা কোনো বিশেষ রকমের কাপড়ের নাম নয় বরং যে সব কাপড় মোগল বাদশাহ বা বাংলার নওয়াবদের জন্য নির্দিষ্ট ছিল তার বুনন, রঙ ও সূক্ষতার বিচারে বিভিন্ন রকমের ও বিভিন্ন নামের হলেও ওই একক নামেই পরিচিত ছিল ৷ একে এক প্রকার দরবারি পরিভাষা বলা চলে ৷


সাধারণত একখানি মসলিন ২০ গজ লম্বা ১ গজ চওড়া ছিল ৷ মসলিনের ওজন মূল্য এবং সূক্ষ্মতা বিচারের সময় এই পরিমাণই আদর্শরূপে গন্য ছিল ৷ প্রত্যেক টুকরা মসলিনের সুতার সংখ্যা নির্ধারণ করা যেত এবং এর হিসাবের জন্য সুতা গণনা করবার নিয়ম ছিল ৷ সানার দাঁতের সংখ্যাই টানা সুতার সংখ্যা হিসাবে গণ্য হতো ৷ যদিও প্রকৃতপক্ষে টানা সুতার সংখ্যা সানার দাঁতের সংখ্যার দ্বিগুণ থাকত ৷ কারণ সানার প্রত্যেক দাঁতের সঙ্গে দুইটি করে সুতা বাঁধা থাকত ৷ আবার মসলিনের মূল্য নির্ধারণের সময় তার ওজন, দৈর্ঘ্য ও সুতার সংখ্যা বিচার করা হতো ৷ যে কাপড় যত বেশী দীর্ঘ এবং যত বেশিসংখ্যক সুতা বিশিষ্ট হয় অথচ ওজনে কম হয় তাই সূক্ষ্মতম এবং উৎকৃষ্টতম বিবেচিত হতো এবং তার মুল্যও সর্বোচ্চ নির্ধারিত হতো ৷ আগাগোড়া একইরকম সূক্ষ্ম বানা সুতার তৈরী মসলিন খুব কমই পাওয়া যেত , একমাত্র মলবুল খাস বা সরকার-ই-আলাই এর ব্যতিক্রম ছিল বলে মনে হয় ৷ করণ প্রয়োজনমাফিক পর্যাপ্ত পরিমাণ লাভের জন্য অপেক্ষাকৃত কম সূক্ষ্ম সুতা মাঝে মাঝে চালিয়ে দিত ৷ এ জন্য ইংরেজ কোম্পানির কর্মচারীরা মসলিনকে অর্ডিনারি, ফাইন, সুপার ফাইন এবং ফাইন সুপার ফাইন ইত্যাদি কয়েক ভাগে ভাগ করে নিত ৷


মলমল খাস
মোগল আমলের মলবুস খাসই আঠারো শতকে বা তার পরবর্তী সময়ে মলমল খাস নামে পরিচিতি পেয়েছিল ৷ এখনো ফাইন কোয়ালিটি সুতি কাপড়কে মলমল নামেই পরিচিত হতে দেখা যায় ৷
খাস-এ ১৮০০ থেকে ১৯০০ পর্যন্ত সুতা ব্যবহৃত হতো এবং সাধারণত মলমল খাস আধা টুকরায় তৈরী হতো অর্থাৎ এর দৈর্ঘ্য ছিল ১০ গজ ও প্রস্থ ১ গজ ৷ ১৮৫১ সালে ইংল্ডেনের বিখ্যাত প্রদর্শনীর মসলিনের ওজন ছিল মাত্র আট তোলা ৷
ঝুনা
ঝুনা শব্দটি হিন্দি শব্দ ঝিনা (অর্থ-সূক্ষ্ম বা সরু) ৷ এ কাপড় সূক্ষ্ম জালের মত ছিল যে পরিধান করলে দেহ নগ্নপ্রায় থাকত ৷ ইহা দৈর্ঘ্যে ২০ গজ ও প্রস্থে ১ গজ এং প্রায় ১০০০ টানা সুতা থাকত, ওজন ছিল প্রায় ২০ তোলা ৷ এ কাপড় বিদেশে রপ্তানী হত না, মোঘল দরবারে ও ধনী-বিত্তশালীদের হেরেমের মেয়েরা ব্যবহার করার রেওয়াজ ছিল এছাড়াও নর্তকী ও গায়িকারাও ঝুনা কাপড় ব্যবহার করত ৷
রঙ্গ
রঙ্গও ঝুনার মতো জালী মসলিন ৷ এতে প্রায় ১২০০ সুতা থাকত এবং এর দৈর্ঘ্য ২০ গজ ও চওড়া ১ গজ ছিল এবং ওজন প্রায় ২০ তোলা ছিল ৷
আব-ই-রওয়ান
ফার্সি শব্দ আব (পানি) ও রওয়ান ( প্রবাহিত ) থেকে আব-ই-রওয়ান নামের উৎপত্তি ৷ এ কাপড় এত সূক্ষ্ম ও পাতলা বুননী বিশিষ্ট ছিল যে ঢাকার তাঁতিরা আব-ই-রওয়ান বা প্রবাহিত পানি নাম দিয়ে এর সূক্ষ্মতা ও উৎকর্ষের প্রমাণ করত ৷ আব-ই-রওয়ান সাদা জমিনে নকশাবিহীন ( plain ) মসলিন ও এর দ্বারা পরিধেয় জামা ইত্যাদি তৈরী হতো ৷ লম্বায় ২০গজ এবং চওড়ায় ১ গজ ছিল এবং সুতার সংখ্যা ৭০০ থেকে ১৪০০ পর্যন্ত উঠানামা করত ৷ ওজন ছিল প্রায় ২০ তোলা ৷
সরকার-ই-আলি
বাংলার নওয়াবের জন্য মসলিনকে সম্মান সূচকভাবে সরকার-ই-আলি বলা হতো ৷
খাসসা
খাসসা ফার্সি শব্দ ও এর দ্বারা মিহি ও সূক্ষ্ম মসলিনকে বুঝাতো ৷ এর প্রথম পরিচয় পাওয়া যায় আবুল ফজলের 'আইন-ই-আকবর' তে ৷ আঠারো ও উনিশ শতকে সোনারগাঁর জঙ্গলবাড়ীর জঙ্গল খাসসা বিশেষ প্রসিদ্ধ লাভ করেছিল ৷
শবনম
মিহি বুননী বিশিষ্ট এ মসলিনকে শবনম বা ভোর বেলার শিশির নাম দিয়েছিল ঢাকার তাতীরা ৷
তনজেব
ফার্সি শব্দ তন (দেহ) ও জেব (অলংকার) অর্থাৎ দেহের অলংকার নামে এ সাদা জমিনের মসলিন কাপড় দৈর্ঘ্যে ২০ গজ ও প্রস্থে ১ গজ ছিল ৷
তরান্দাম
তরান্দম শব্দ আরবি তরাহ্ (মত) ও ফার্সি আন্দাম (দেহ) থেকে এসেছে ৷
ময়ন-সুখ
ইহা মিহি বুননীর ন্য প্রসিদ্ধ ছিল ও গলার রুমাল ( neck-kerchief ) রূপে ব্যাবহৃত হত ৷
বদন-খাস
বদন (শরীর) থেকে নামকরণ, বুনন খুব গাঢ় বুনটের (close texture) ছিল না, দৈর্ঘ্য প্রায় ২৪ গজ পর্যন্ত ও চওড়া ১ ১/২ গজ ছিল ৷
সর-বন্দ
ফার্সি শব্দ সর (মাথা) ও বন্দ ( বাঁধা ) থেকে উৎপন্ন যা মাথার পাগড়ি হিসাবে ব্যবহৃত হত দৈর্ঘ্যে ২০ গজ ও চওড়ায় ১-১ ১/২ গজ ছিল ৷
সর-বুটি
ফার্সি শব্দ সর (মাথা) ও বুটি বা বুটিদার থেকে এ নামকরণ যা পরিমাণ ও ব্যবহরে অনেকটাই সর-বন্দের মত ছিল ৷
কামিছ
আরবি শব্দ কামিছ ( জামা ) থেকে উৎপত্তি ৷ সেকালের মুসলমানদের কোরতা তৈরীতে কামিছ মসলিন ব্যবহৃত হত যা দৈর্ঘ্যে ২০ গজ ও চওড়ায় ১ গজ ছিল ৷
ডোরিয়া
ডোরাকাটা বা দাড় বিশিষ্ট মসলিনকে ডোরিয়া বলা হত ৷ সাধারণত ভোগা বা সিরঞ্জ জাতীয় তুলা থেকে উৎপন্ন মসলিন ছেলেমেয়েদের জামা বনানো হত ৷
চারকোনা
চারকোনা বিশিষ্ট ছককাটা ডিজাইন করা মসলিনকে চারকোনা বলা হত ৷ চারকোনা ও ডোরিয়া ওজন ও সুতার সংখ্যা প্রায় সমান ছিল পার্থক্য শুধু বুননীতে ৷


জামদানী
যেসব মসলিনে নকশা করা হত তার নামই জামদানী ৷ তবে এখনকার জামদানি নিকৃষ্ট সংস্করণ ৷ বংশপম্পরার মানসম্পূন্ন তাতী, সূক্ষ্ম অনুভূতিসম্পূর্ণ কাটুনী ও উৎকৃষ্টমানের কার্পাস উৎপাদন, যথাযথ পরিবেশের অভাব, রাষ্টের পৃষ্ঠপোষকতার অভাব ধীরে ধীরে এই গৌরবময় তাঁত শিল্পকে অবলুপ্তির দিকে নিয়ে যায় ৷



মুসলিনের পুরনো পাশ্চাত্য বিজ্ঞাপন
সতেরো শতকের প্রথম দিকে পর্তুগিজরা পরে আর্মেনিয়ান, ইরানি, তুরানি,
মোঘল, পাঠান ও এই শতকের মধ্যবর্তী সময় থেকে ওলন্দাজ, ইংরেজ, ফরাসি কোম্পানি ঢাকা শহরে বাণিজ্য কুঠি স্থাপন করে মসলিনের রপ্তানি বাণিজ্যে নতুন যুগের সূচনা করে ৷



কৃতজ্ঞতাঃ অন্তর্জাল, অনন্যা ম্যাগাজিন
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×