সের্গেই ইসেনিনের শিরোনামহীন কবিতা ও কিছু কথা
তুমি তো ভালবাসো না আমায় অথবা একটুও নয় করুণা
চেয়ে কি দেখেছো এই নতুন আমায় ?
ভালো করে চেয়ে দেখ এই আমায় মুগ্ধ হবেই তুমি !
যখন রেখেছিলে এ বুকে, হাত দুটি তোমার
তখন তো তুমি হিংসুটে, বড্ডো স্পর্শকাতর, বয়সে নবীনা
আমি তো ছিলাম তোমা’ প্রতি ভাল কি মন্দ
বল না আমায়, যখন তোমার ছিল বহু মনোমুগ্ধকর !
তোমার কি মনে পড়ে কত বাহু আর ওষ্ঠেরা ?
চলে গেছে তারা তোমায় স্পর্শহীন একা রেখে
হারায় আবছায়ায়, রেখে তোমায় প্রদীপের শেষ শলতে-তে
এখন তুমি বহুতে অনিশ্চিত বিলাসী অবগাহনে
সম্মুখে আমার হেথায় আসনে বসে, নেই কোন লাজ
যদিও তোমায় নয়নযুগল কপাটবদ্ধ আর মনে মনে
ভাবছ কি বিশ্বাসী, বিশ্বস্ত্ব ভিন্ন কাউকে ?
যদিও এখন আর ভাসি না ভাল তোমায়
আমি তো হারাই এখন প্রিয়তম অতীতে
বলো না, এতো আমার নিষ্ঠুর নিয়তি !
বেঁধে রেখেছে অটুটবদ্ধ মন্দের ন্যায়-
নাভিমূলে আমার পরিকল্পনাহীন সংযোগ,
হাসবো তখন ভাল-র কাছে ছেড়ে যাব তোমায়
তুমিও চলে যাবে তোমার পথে
এলোমেলো কিছুটা সময় গমন তোমার
ভেবোনা হয়ত আরো কিছুক্ষণ হয়ত আরেকটু মুহূর্ত
প্রলোভন দিয়ো না তাতে, যা কখনো পুড়ায় না ৷
যখন তুমি চলে যাবে কারো হাত ধরে এ পথ দিয়ে
কথা হবে খুব কাছাকাছি ভালবাসার, তখন
হয়ত আমি উল্টো পথে নত মুখে
হায় ! যদি কখনো হয় দেখা আমাদের
প্রশস্ত কাঁধের চতুর্দিকে আনন্দে মত্ত আর বিজয়নীর মুকুটে,
হঠাৎ ফিরে চাওয়া আর হাওয়ায় উড়ন্ত চুম্বন
নিরবে হাস্যমুখে উচ্চারণঃ শুভ সন্ধ্যা !
প্রতিউত্তর আমার শুভ সন্ধ্যা ও মেয়ে !
এ হৃদয় আর আত্মা বাধাহীন তারপরে,
কষ্টে-রা যেন আচড়হীন অতঃপর
ফেরত না পাওয়া ভালবাসা বেসেছিল যে
আর জ্বালিয়ে লাভ কি ভষ্মকে ?
কবিতাটির শিরোনাম পাওয়া যায়নি আর রুশ ভাষার কিঞ্চিৎ অক্ষরজ্ঞান এবং মূলত কিছু আন্তর্জালিক বন্ধুর সহায়তার অনুবাদের প্রচেষ্টা মাত্র ৷ ভাবানুবাদ বলা উচিৎ ৷ রুশ কবি সের্গেই ইসেনিন (১৮৯৫-১৯২৫)খ্রিঃ ইমাজিনিষ্ট ধারার কবি, তাকে প্রেম ও বিষন্নতার কবিও বলা হয় ৷ নিজ সম্পর্কে কোন বায়োগ্রাফীতে নিজে লিখেন বিশ্ববিদ্যালয়ে পড়ার পর থেকে কবিতাই তার জীবন বৃত্তান্ত ৷ কবি সম্পর্কে বিস্তারিত জানতে উকির লিঙ্ক ৷ পরের কবিতাটি জগৎবিখ্যাত কারণ মৃত্যুর আগের দিন লেখা আর কলমের কালি ছিল না বলে নিজের রক্ত দিয়ে প্রিয় বন্ধুর জন্য উপহার দেন তারপরই ফাঁসে ঝুলে পড়ে আত্মহত্যা করেন এ প্রেমের কবি ৷ প্রিয় কবির জীবনের শেষ কবিতাঃ
বিদায়, বন্ধু আমার, বিদায়
হে প্রিয়, এ হৃদয়ে আছ তুমি
পূর্বনির্ধারিত ছিল, রব মোরা অবিচ্ছন্ন
সবসময়ই আত্মার আত্মীয়
বিদায়, তবে নয় শেষ এ করমর্দন
বেদনা নয়, নয় কুঞ্চিত কপোল
নতুন তো নয় মৃত্যু এ মুহুর্তে
যদিও নেই আর নবজীবনের আস্বাদ ৷
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৪ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




