somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক অনলাইনের সস্তা গল্প কবিতা, স্বীকৃতির জন্য নয়

১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক অনলাইনের সস্তা গল্প কবিতা, স্বীকৃতির জন্য নয়
জাহাঙ্গীর বাবু
অভিধান না দেখে উন্নত কবিতা লিখতে পারিনা , সহজ মাতৃভাষায় লিখি ,মনের কথা। আভিধানিক ব্যাকরণিক কবিতা লিখেন,পড়েন, যারা ,তারাই কি গড়ছেন আধুনিক সভ্যতা ?তারাই সমৃদ্ধ করছেন বাংলার সাহিত্যের ভান্ডার ? আজকাল যারা সস্তা যে লিখি করা পড়বে ,শুনবে , বলছি ,তারা আগে বলে নেই সস্তা লেখার রহস্য ,সস্তা লেখা বলতে এক কথা আজকাল যারা ফেসবুকে লিখছেন তারাই। সহজেই পাওয়া যায়। এর সাথে যারা অনলাইনে ,বিশেষ করে অতি উন্নত মানের নয় এমন অনলাইনে লিখছেন ,তাদের বাংলাদেশের বিশেষ শ্রেণীর ফেসবুকার ,স্টাটাসে কমেন্টসে খ্যাতি দিচ্ছেন। সস্তা কবি,লেখক,সস্তা কবিতা,অতি সহজেই পাওয়া যায়,কি লিখছে, সব আমি তুমি মার্কা। আচ্ছা সবাইকেই ষ্টার সিনেপ্লেক্সে ছবি দেখে ,একই ছবি গ্রামের হলেও তো দেখা যায়। ব্যাখ্যায় যাবো না। এমনিতে বড় লিখি বলে দুর্নাম আমার।

কারা পড়ে আমার, আমি তুমি লেখা ,বা যারা আমার মতো ফেসবুকে লিখছেন ,যারা হাইফাই সোসাইটির না ,হাইফাই লিখেন না,তাদের লেখা পড়ে ,পড়বে পাশের বাড়ির শুক্কুর আলী চাচা ,মরিয়ম খালা। ওই যে শীত বস্ত্রের অভাবে অন্যের আগুনে শীত নিবারণ করতে ব্যার্থ চেষ্টা করছে ,আম্বিয়ার ছেলে মেয়ে ক'টা , কুয়াশার ভোরে বিলে ধরছে মাছ ,শহরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছে দলবেঁধে গার্মেন্টস কর্মী নর -নারী। এখানে যে ওদের কোথায় থাকে সহজ ভাষায়।

এতিম খানার খিচুড়ি খাওয়া কায়দা পড়া বালক-বালিকা ,,অজো পাড়া গাঁ কিংবা শহরের মাঠে খেলছে আগামীর মুস্তাফিজ ,মাশরাফি,রা ,পাঁচ দশ ক্লাসের জন্য যারা মেট্রিক পাশ করতে পারেনা ,তারা না হয় পড়বে ,আদর্শ লিপির বর্ণ মালার ,মায়ের মমতা ,বাবার আদুরে শব্দের মনের জমানো কথা মালা। লাল চুড়ি লাল ফিতে বাঁধা পার্কে বসা লাল লিপস্টিক ,যদি পড়ে আমার কবিতায় রাত বিরাতের অন্ধকারের কর্দমাক্ত উষ্ণতার কবিতা,পাড়ার মাস্তান,বখাটে যুবক ,নেশার ছোবলে নষ্ট ভবিষ্যৎ যদি শুনে আমার অশ্রুর শব্দ মালা কবিতা হতে পারে সার্থক। প্রকাশনীর কাছে প্রতারিত হয় শব্দের কান্না , আমার লেখার গন্ধ শুঁকে বৃদ্ধাশ্রম থেকে কোন পরিত্যক্ত বাবা ,উচ্ছিষ্ট মা যদি ফেলে এক ফোটা চোখের জল ,আমার ,আমি, তুমি, সে কবিতা,লেখা গুলো গুলো কাঁদবে খুশিতে।

হে মানব সভ্যতা ,হে মানব জাতি ,হে ধর্মীয় গুরুজন, হে শিক্ষিত জ্ঞানী গুণী ,আমি বলিনা আমার মনের কথা গুলিকে কবিতা,গল্প বলো ,সত্যায়ন পত্রের জন্য লিখিনা .অন্ধকার রাতে আলো আঁধারীর রাতে কোন নারী মাংসল দেহের ঝটকায় কুপকাৎ হয়না আমার কবিতা ,আমার কবিতা খোঁজে তার অতীত ইতিহাস ,কি ,কেন এখানে ওরা?মদিরার উৎকট গন্ধ যখন বাতাস দূষিত হয়,পথে ঘাটে পড়ে থাকে কোন মদ্যপ,
আমার কবিতা ঘৃণা করে না তাদের ,কবিতারা ভাবে কে জমালো এই মদিরার আসর ? রাত বিরাতে দিনের আলোতে নেকাবের আড়ালে যদি নর-নারী খোঁজে ভিন্ন শরীর ,সবাই বলে প্রেম- পরকীয়া ,আমার শব্দেরা খুঁজে পায় ,এ যে তাদের রিপুর তাড়নার নিদারুন ক্রিয়া -বিক্রিয়া ,অভাব ছিল ভালোবাসার,বিত্ত নয়তো ,ভবের ভাবের ! তারা যখন হাসে আমার শব্দরা কাঁদে,যখন তারা কাঁদে তখন আমার শব্দরা তখনও কাঁদে !

কখনো শব্দ গুলো রক্তস্নান করে ঠিকানা বিহীন গুলিতে ,অলিতে গলিতে, খুঁজে সাহায্যের হাত পৌঁছাতে হবে হাসপাতলে, কোন অজানা আগুন্তকে.মুয়াজ্জিনের আজান শুনে ,আমার শব্দরামাথা নত করে । সস্তা ভালোবাসায় প্রতারিত হয় , অবিশ্বাসের খেলায় বুক ভাঙে শব্দের ,মাতৃগর্ভে ভ্রূণের খুনে আহাজারি করে আমার শব্দেরা ।শব্দেরা আমার মেঘের ভেলায় উড়ে ,খুঁজে আনে বাগানের ফুল, খোঁপায় গুঁজে দিতে প্রিয়তমার। শব্দরা আমার প্রিয়তমার চুলে বিলি কাটে ,আদর করে ,ঘুম পাড়ায় মৃদ হাওয়ায় ,মায়ের গর্ভে বেড়ে উঠা সন্তানের সাথে কথা কয় ,অনিরাপদ জনপদে হেঁটে চলে কন্যার সাথে স্কুলে, কলেজে ,বিশ্ববিদ্যালয়ে , গ্রামের মক্তবে ,মাদ্রাসায় , অফিসে ,আদালতে ,অন্যায় বিচারে গুমরে কাঁদে আমার শব্দরা। বিপ্লবী শব্দ ,যখন দেখে , অন্যায় ,অবিচার ,ছটফট করে ,বোবা কান্নায় কাঁদে যখন ফাঁসির দড়িতে ,এসিডে নারীর দেহ ঝলসে যায়।

সহজ সরল মায়ের মুখের বর্ণমালা ,আমার শব্দেরা আমার মস্তিস্ক সন্তান , আমার শব্দেরা কবিতা,গল্প ,উপন্যাসের প্রত্যায়ন পত্রের দাবি করে না ,সহজ সরল মায়ের মুখের বর্ণমালা ,আমার শব্দেরা আমার মস্তিস্ক সন্তান .,আমার শব্দেরা কারো হুকুমের গোলাম নয়, আমার শব্দের প্রত্যয়ন পত্র দাবি করেনা।ফেসবুকে লিখি বলে সস্তা, আমি তুমি কবিতা?

তোমাদের লেখা কি বদলে দিচ্ছে সভ্যতা ,নাকি ডেকে আনছে অসভ্যতা, আমরা নই কতিপয় লিখছে তাবেদারী কবিতা ,বাংলা একাডেমির বই মেলায় তোমাদের শোভা ,সভা ,বছরে শেষে কেউ পাচ্ছেন প্রত্যয়ন পত্র ! প্রকাশনীতে অর্থ ছাড়া হবেনা বই ছাপা। ভেবে দেখ,অনলাইনে লিখি বলে আমাদের লেখা যা- তা,প্রকাশক সাহবে সমীপেষু, গং এই সস্তা কবিরা যদি মুখ ফিরিয়ে নেয় ,প্রকাশনীর চাকায় কিন্তু মরিচা ধরবে।
আর বন্ধ হবে পদ-পদবী -ফুলের তোড়া ,সাহিত্য আড্ডা ,সম্মাননা ব্যবসা রাজনীতি সমর্থন না করলে কবির সার্টিফিকেট বন্ধ ,হা হা হা হা
আমি ,আমার মায়ের ভাষায় লিখি মনের কথা,হোক সস্তা ,আমি তুমি কবিতা ! আমার সস্তা বর্ণমালা আমার মস্তিষ্ক সন্তান। আমার শব্দরা প্রত্যায়ন পত্রের জন্য লিখেন ,বিবেকের দুয়ার খুলতে লিখে,মানবতা জাগাতে লিখে ,ভালোবাসতে লিখে,শান্তি,সমৃদ্দি,দেশপ্রেম আছে বলেই কবি ,গল্প হয়ে প্রকাশ পায়। নাই শব্দের জায়গা বইয়ের পাতায়।হাওয়ায় রেখে গেলাম সস্তা শব্দ মালা। কারো স্পর্শে যদি ভেসে উঠে মোবাইলে ,কম্পিউটারে ,কেউ যদি পড়ে একটি শব্দ ,সে দিন হবে রক্তের আঁকরে লেখা ভাষা-স্বাধীনতা-মুক্তির বর্নমালার স্বার্থকতা।

যা বলার বলে যান, কলেজ বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি ছাড়াও মনীষী ছিলেন এই বঙ্গে,এই বিশ্বে ,কাছে টেনে নিতে না পারেন অবজ্ঞা নয় ,তাহলে লজ্জিত হবে একুশের বর্নমালা ,বায়ান্নর শব্দরা, ফেসবুক অনলাইনের সস্তা গল্প কবিতা, স্বীকৃতির জন্য নয় ,মনের ক্ষুদা মেটানোর বাসনা ,সুযোগের সদব্যবহার মাত্র।অশ্লীল ছেড়ে সস্তা কাব্য চর্চা মন্দ কি?



সিঙ্গাপুর ,১৩-১২-২০১৬ ইং

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×