হ্যালো
কি অপরাধ ছিলো আমার?
জাহাঙ্গীর বাবু
কোন এক সময়
কেঁপে উঠতো বুক অজানা শিহরণে,
হাতে ঘেমে একাকার!
নি:শ্বাস উঠানামা করতো
একটি শব্দ শুনলেই
হ্যালো!
কোন এক সময়
এক সাপ্তাহে চিঠি না পেলে
ডাকঘর,পোষ্ট ম্যান
এমনকি সরকারের উপর খিপ্ত হতাম।
অপেক্ষায় থাকতাম চার- পাঁচ লাইনের
একটি চিঠির!
কোন এক সময়
ফোন না ধরলে অস্থির হয়ে যেতাম
কি হলো?
কি হয়েছে?
অসুখ করেনিতো?
বিজি থাকলে আশে পাশের যত নম্বর
ফোন করতাম।
ফোন ধরলেই
হ্যালো শুনলেই
কি হয়েছিলো,কেন এমন করো?
রাগ,অভিমান,আবেগ,ভালোবাসার বৃষ্টিপাত
প্রেমের ধারাপাত,কানামাছি,এক্কা,দোক্কা।
এখন ফোন নাম্বারটাই ডিলিটের তালিকায়
নো টেলিফোন
নো হ্যালো।
এখন অস্থির চঞ্চল হয়না মন
কি,কেন,কোথায়, কিভাবে
শব্দ গুলি উত্তরের অপেক্ষায় থাকেনা।
এ কি সহজাত,স্বাভাবিক?
নাকি সুঁতোয় টান পড়েছে!
এখন হাত ভিজে উঠেনা ঘামে
কেঁপে উঠেনা বুক শিহরণে,
একটা অস্ফুট শব্দ বুক চিড়ে
কন্ঠনালী হয়ে বেরিয়ে আসে।
হ্যালো
কি অপরাধ ছিলো আমার?
সিঙ্গাপুর,১৫-৪-২০১৭ ইং

সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



