কাউয়া মুরগি দখল নিচ্ছে
জাহাঙ্গীর বাবু
স্বাধীনতা আমা,র এতোই স্বাধীনতা দিলে
বাংলাদেশ এখন কাউয়া আর মুরগির দখলে !
একুশ, আমার ভাষার সে কি অধিকার দিলে
বাংলা জুড়ে কা -কা ,কক কক আকাশে বাতাসে !

নবাবের পতনে ব্রিটিশ এলো ,
একশ বৎসর করলো শাসন আর শোষণ ,
ব্রিটিশ গেলো, কেঁচকি কলে রেখে গেলো
বঙ্গ -বাংলার জনগণ।
ভারত বর্ষ খন্ড হলো মুসলিম হিন্দু বিভাজন
ভূখণ্ডের মিল ছিলোনা ,তবু বাংলা হলো পাকিস্তান !
দফা দফায় আন্দোলন ,স্বাধীনতার স্বপ্ন ,শ্লোগান ,ভাষণ
নয়মাস লড়াইয়ে রক্ত গেলো প্রাণ গেলো ইজ্জ্ত ছারখার
স্বাধীনতা এলো শেষে ভয়াল একাত্তর।
ডিসেম্বরের বিজয়ের নিশান হস্তান্তরে কারসাজি
বাংলাদেশের স্বাধীনতার সইয়ে ভারত পাকিস্তান পাশাপাশি !
বিপ্লব-মহাবিপ্লবের নাম মহানায়ক বঙ্গবন্ধুকে খুন করলো খুনি ,
ট্যাঙ্কের উপর নৃত্য করেও হতে পারে নেতা মন্ত্রী !
ক্যু হলো জিয়া এলো ,ভুলে গেলো অতীত
নতুন করে শত্রু মিত্র সাথে শিয়াল পন্ডিত !
জিয়ার বিদায় ,খুনিদের উল্লাসে
স্বৈরাচারের আবির্ভাব ডান বামের জগা খিচুড়িতে !
নূরহোসেন ,ডক্টর মিলন নব্বইয়ের গণজোয়ার
গণতন্ত্র মুক্তির গানে নতুন গানে সুপার হিট রাজাকার !
কালে কালে কত গেলো,এলো তত্বাবধায়ক ,সে কি ফরম্যাট
স্বীয় সুবিধায় যে যার মতো করে দিলো গুবলেট।
ফাঁসি হলো কাশি হলো গণজাগরণের লম্ফো ঝমফ অফও
হেফাজতের রক্তপাতে নতুন ডাইমেনশন তেঁতুল তত্বে এলো !
বাঘে মোষে আপোষ রফা টিনের চশমা চোখে লাগায়
কয়েশ কোটির সম্পত্তি দখলে হেফাজত বগল বাজায়।
লঘু নির্যাতন ,পেট্রল বোমা ,গাড়ি পোড়ানো সাথে
দাড়ি টুপির ছাড়াও ইংলিশ মিডিয়াম এলো আধুনিক জঙ্গি সাজে!
আপাতত নতুন সমাপন মূর্তি ভাস্কর্য্যের
কাউয়া মুরগি দখল নিচ্ছে স্বাধীন দেশের বিধস্ত নোংরা বিবেকের !
সিঙ্গাপুর,১৮-৪-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



