দিদার
জাহাঙ্গীর বাবু

মানুষ হয়ে কেন এলাম ভবে ?
মানুষ হয়ে মানুষের গোলামী কেন তবে !
বিধি এ তোমার কেমন বিচার ,
মানুষের পিছে মানুষ রাখলে করতে অনাচার!
মানুষ হয়ে মানুষের সাথে চলে অবিচার !
প্রেম দিলা অন্তরে ,ভালোবাসা হৃদয়ে ,
চোখের উপর পর্দা দিয়া,সোহাগেরই মলম দিয়া
ভালোবাসার মানুষ কেমনে বেইমানি করে
বিধি সুধাই কাহারে ,আমি সুধাই কাহারে ?
রিশতা দিলা রক্তের ধারায় ,স্বার্থ দিলা অর্থের মায়ায়
মাথায় দিল কুবুদ্ধি যতো ,চলি আমি নিজের মতো
দয়াল আমি গুনাহগার ,
তাই বুঝি আমার উপর চলে অত্যাচার !
তাই বুঝি মানুষ করে মানুষের বিচার ,
মানুষ করে মানুষের কতো অত্যাচার।
এই পাপীর বুঝি দুজাহানে হবেরে বিচার ,
বিধি শোকর লক্ষ কোটিবার
দিয়েছো আমায় কষ্ট আর যন্ত্রণার দিদার !
তুমি নারাজ বান্দার উপর ,ছদ্মবেশে ভবের আদর
পাপীরে দাও ধন আর দৌলত ,কত মানুষ অনাহারে
কারো শুধু ভুঁড়ি বাড়ে ,গাড়ি বাড়ি অহংকারে
মাঝামাঝি দোটানায় কতো, অকালে মরে।
ও বিধি আমরা ,ও দয়াল অমার ,ও আল্লাহ আমার
খোদা আমার ,প্রভু আমার ,আমি গুনাহগার !
যে আমায় ছোবল মারে ,সে আমার বন্ধু সাজে
দেখায় কত যে আপন!
বুকের মাঝে আদর দিয়া ,পিঠে ছুরির ও মরণ !
কাউরে দিলা দ্বীনের ঠিকা ,কাউরে দুনিয়ার
এই দুনিয়ায় সবাই ভালো ,মন্দ আমি একাই যেনো
আঙ্গুল,বন্দুক,চাবুক ,পাপ ,অভিশাপ ভাগ্যে,এই অধমের
এই দুনিয়ায় ধৈর্য্যের সাথে কষ্ট আর যন্ত্রণার দিদার।
সিঙ্গাপুর ,১৫-৫-২০১৭ ইং
১৫ মে ২০১৭ ইং কার জীবনে কেমন জানা নেই। আমার জন্য স্মরণীয় দিন.
বেশ কয়েকটি ঘটে যাওয়া ঘটনার আলোকে আর কিছু বাড়তি সংযোজনে এই লেখা
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



