
জাহাঙ্গীর বাবু
পিঁপড়ে বিদ্যায় হেরে যাওয়া গাধা ,
প্রতিবাদী বহিরিন্দ্রীয় অনুভূতিহীন !
নেকড়ে পিশাচ, ছিন্ন ভিন্ন করে
খাবলে খাবলে খায় চিত্রল হরিণ !
বহ্নিমিত্র দূষণে কাবু ,আক্রান্ত সবুজ বাড়ী
স্বদেশে গণতন্ত্র! পলিটিক্সে পুলটিস ,
জনগণ পান করে নিত্য হেমলক
পিটপিট নেত্রে কাঁদে স্বাধীনতা ।
বহুড়ির বস্ত্র হরণ চর্চা নিত্য নৈমত্তিক ,
নালক কার্তুজে বিচারের পায়মানা ।
বিত্তের উচ্ছাস সামিয়ানা ,অনিরাপদ জীবনসত্ব
বিবেক বিসর্জন, স্বার্থ সিদ্ধিরপণ।
স্ত্রীহরণ,খুন,ধর্ষণে পুরুষার্র্থ পুরস্কার ,পুরুষোত্তম !
তঞ্চকের অধীনে রাজসিংহাসন !
নীতির,পুনরাবৃত্তি পৌন:পুনিক
মুদ্রার এ পিঠ ও পিঠ ধারাবাহিকতায়।
ওরা কতিপয় একটু কম নয়তো কিঞ্চিৎ বেশি,
মনুষ্য কর্তৃক অত্যাচারিত মানবকুল,
ধর্ষিত বিপন্ন মানব জীবন ,ধরণী,প্রকৃতি।
দিশেহারা বিশ্বাস ,ধর্মীয় অনভুতি।
মানবতা স্বমুখী,নয়তো বিলীন ,
দরিদ্রের উদ্বিগ্নতা,অস্থিরতা ,জীবন যুদ্ধে !
সৃষ্টির শুরু থেকে ক্রীড়ানক বদলায় ,
ধর্মাবতার ,পয়গম্বর এসেছে যুগে যুগে ।
আসমানী কিতাব ,ধর্ম গ্রন্থ পরিবর্তন হয়েছে
থেমে গেছে আল কুরআন সর্বশেষ।
জল্লাদ,অসুর, কাফের ,হায়েনা,হিটলার ,বিভীষণ
অত্যাচারী, অত্যাচার রয়েগেছে সৃষ্টির শুরু থেকে!
যত দিন থাকবে পৃথিবী থাকবে নষ্ট বিবেক।
শূন্য বিবেক শূন্যতায় নির্বাক ,উম্মাদ,কৌতুকের খোরাক।
অত্যাচারে,পাপাচারে ,আদল পাল্টেছে ,রং বৈচিত্র এসেছে
অচল কবি-কবিতা মনুষত্ব্যের সন্ধানে,
সচল কবি-কবিতা রাজসভার বিনোদনে ।
সিঙ্গাপুর,১৯-৫-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ দুপুর ১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



