somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্যাজ্য হবো

২০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ত্যাজ্য হবো

জাহাঙ্গীর বাবু


আজব দুনিয়া,আজব ধ্যান ধারণা
আজব পরিকল্পনা,আজব ভাবনা
বললেই পারো আমার অস্তিত্ব
তোমার তোমাদের পছন্দ নয়।

কেন এই গুমোট অন্ধাকার রুদ্ধশ্বাসে
বেঁচে থাকার ভান,নিত্য অপমান
আঘাত কি বহিরাবরনেই দেয়
অন্তরের আঘাতেই যে কষ্ট হয়।

বললেই পারো, আমি তোমার,তোমাদের চক্ষু শুল
এসো শুলিতেই চড়াও,তবু ভালো থাকো
কেনো মানুষের দেয়া ঠুনকো বন্ধনের ডোরে বেঁধে রাখো,
প্রেমিক হতে পারিনি,স্বামী হতে পারিনি
ভাই হতে পারিনি,সন্তান হতে পারিনি
বোন হতে পারিনি,স্ত্রী হতে পারিনি,ভাবী হতে পারিনি,
মা হতে পারিনি,পিতা হতে পারিনি। বন্ধু হতে পারিনি।
দেশপ্রেমিক এ তো আরেক ভন্ডামী,ধার্মিক হলেই তো ধর্মান্ধ!
প্রত্যেকটা সম্পর্কের সুঁতোয় কি স্বার্থপরতা ছিলো আমার?

কিছু হওয়ার চেষ্টায় কিছুই হওয়া হলোনা
হয়েছি চক্ষু শুল,আমার ভালো কর্ম তোমাদের চক্ষু শুল,
মন্দ কর্ম চক্ষু শুল!
দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা,কৃতজ্ঞতা বোধ,
মানবতা সবই আজ তোমাদের কাছে হয়ে গেছে সাজানো নাটক।

দেশ প্রেম, দেশের কথা বললেই এক উপাধি,
ধর্মের কথা বললে অন্য উপাধি
যে যাই বলো, আমি শুধু মানুষ হতে চেয়েছিলাম,
সত্যের পক্ষে কলম ধরেছিলাম,সম্পর্কের কাছে নতজানু হয়েছিলাম,
তাতেই আমায় বয়কট করলে চরম হীনমন্যতায়,
সামনে না এসে গোপনে, স্পর্শ কাতর অনুভুতিতে আঘাত করলে
আঘাত করলে ভালোবাসার ফুলদানিতে,,
পাগলা ঘোড়ার মাটির নিচে পিষ্ট, তছনছ আমার ফুলের বাগিচা।

মানুষ হতে চাওয়া যদি হয় অপরাধ,রাখবোনা আর কোন রক্তের বন্ধন,
রাখবোনা মায়ার বাঁধন , ছিঁড়ে ফেলব স্নেহ, মমতার মায়া ডোর,
না না দেশদ্রোহী হবোনা, ধর্ম কে করবনা অধর্ম,
এ জায়গাটাতে মৃত্য, পরকাল এই বিশ্বাসটুকু আছে।

তোমরা ভালো থাকো, পরাজিত কবিতা নিয়ে
চলে যাব দূরে কোথাও?
ত্যাজ্য হবো পরিত্যাজ্য ভালোবাসার পৃথিবী থেকে,
ত্যাজ্য হবো সংসার থেকে, ত্যাজ্য হবো দেশ থেকে
ত্যাজ্য প্রেমিক,ত্যাজ্য স্বামী,ত্যাজ্য পিতা,ত্যাজ্য বন্ধু,
ত্যাজ্য ভাই,ত্যাজ্য স্ত্রী,ত্যাজ্য সন্তান,
ত্যাজ্য মাতা,ত্যাজ্য পিতা, ত্যাজ্য বন্ধু হবো।

অবিশ্বাস কুটিল মন মানসিকতা থেকে দূরে চলে যাবো,
ইচ্ছে ছিলো আগলে রাখার,সাথে থাকার, সবুজ বনানী, প্রকৃতি,
এক সাথে নীল আকাশ দেখার,শান্তির পায়রা উড়াবার।

কিন্তু ওরা আমায় ত্যাজ্য করলো,
না,না ওরা আমায় মুখ,, ঠোঁট,কন্ঠ আটাকাতে চেয়েছিলো,
ওরা আমার ভালোবাসার অপমান করছে প্ররিনিয়ত,
আমার আবেগ নিয়ে করে তামাসা
ওরা বিশ্বাসকে করেছে অবিশ্বাস,
সভ্য মোড়কে অসভ্যতাকে ঢেকে রাখে ওরা,
ঘরে বাইরে নিজেদের অপকর্ম আড়াল করতে ওরা দেখায় রক্ত চক্ষু।

অপরাধ ঢাকতে,মা,মাটি,দেশ,বিবেক,
মানবতা,মনুষত্ব্য ওরা রাখে ক্ষমতা,অর্থের পায়ের তলায়!
অর্থহীন,বিত্তহীন, অক্ষম ছিলাম কিন্তু ছদ্মবেশী ছিলামনা।

ভাবতে পারে কেউ কাপুরুষ, অশান্তি চাইনা,
থাকো তোমরা ষড়যন্ত্র নিয়ে।থাক স্বার্থ পরতা নিয়ে।
আমি ত্যাজ্য হবো এই পৃথিবী থেকে,আমি ত্যাজ্য হবো
পরিত্যাজ্য মনের মানুষ নামের কিছু প্রাণীর জীবন থেকে।
ত্যাজ্য হবো।ত্যাজ্য হবো।ত্যাজ্য হবো।

সিঙ্গাপুর,১০-৫-২০১৭ ইং
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সকাল ৭:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×