এক মুঠো ভাত দে!

জাহাঙ্গীর বাবু
মাথাপিছু আয়ের বদনাম নয়
ডিজিটাল মোবাইল নয়,স্যাটেলাইট চ্যানেল নয়
পোষা লেজুড়ে কবি,সাহিত্যিক,
সাংবাদিক,বিজ্ঞানীবুদ্ধিজীবি বিবেক নয়
ঊড়ালা সেঁতু নয়,রক্তে ভেজা চাল নয়
এক মুঠো ভাত দে!
গাল ভরা বুলি নয়,খাদ খন্দকের রাস্তা নয়
অশান্ত দেশ নয়,রাজ সিংহাসন, মসনদ নয়
কুট চালের দেশ নয়,আকাশ ছোঁয়া স্বপ্ন নয়
এক মুঠো ভাত দে!
পাঁচতারার ফ্যাশন শো নয়
আলিশান বাড়ি নয়
টক শোর পাতানো মাতামাতি নয়
বেকারত্বের ফাঁসি নয়
তেলবাজির রাজনীতি নয়
এক মুঠো ভাত দে!
স্লোগান,ব্যানার,ফেস্টুনের দেশ নয়
স্বাধীনতার সুখ নয়,মুক্তির শপথ নয়
বাহারী গাড়ি নয়,মিথ্যা আশ্বাস নয়
মুক্তিযোদ্ধা,রাজাকারের মোহর নয়
অন্ধ দলপ্রীতি নয়,রোহিঙ্গার আশ্রয় নয়
কনিকাদের এক মুঠো ভাত দে!
শান্তির ঘুম নয়,ধর্ষিতার চিৎকার নয়
নির্বিঘ্নে বাড়ি ফেরা নয়
জুতা পালিশের পদবী নয়
খুনের বদলা নয়, বাহিনীর লুটতরাজ নয়
প্রেম,ভালোবাসা সংসার নয়
শুধু এক মুঠো ভাত দে!
যদি নাই পারিস,
হে লাল সবুজের পতাকা,
বিষ দে,ফাঁসি দে,জ্বালিয়ে দে
পুড়িয়ে দে, বিদায় দে এই ধরণী থেকে,
এক মুঠো ভাত দে,এক মুঠো ভাত দে!
২৮-১০-২০১৭ ইং
সিঙ্গাপুর

সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


