
জাহাঙ্গীর বাবু
ফেসবুকে বিদ্বেষ ছড়িয়ে হিন্দুপাড়ায় আগুন
মুর্খের দল, সামান্য স্টেটাস,
জালাও পোড়াও,গুম, খুন,ফাঁসি!
যা দেখে ফেসবুকিদের চোখে মুখে হাসি!
এটাই কারণ ,নাকি হীন উদ্দেশ্য সাধন !
তোমার এলাকায় রাস্তা নেই,
হাসপাতালে চিকিৎসা নেই,
শিক্ষার উন্নতি নেই,প্রশ্ন ফাঁস বন্ধ হয়না,
বেকারত্বের সমাধান হয়না,
রাস্তার জ্যাম শেষ হয়না,
গ্যাসববিদ্যুতের মুল্য কমেনা,
ঘুষ দুর্নিতী চলছেই
গুম,খুন,ধর্ষণ চলছেই
দেশের জনগনের স্বার্থে ন্যায্য দাবিতে
কি করেছ তোমরা?
লঘু নির্যাতন আর গরু নির্যাতন কেন?
কি লুকাতে,কার ইশারায়,কেন?
এক দল আবার গলা ঝাড়ে,
যখন অমুক জায়গায়,
অমুক দেশে আমাদের উপর অত্যাচার হয়,
তখন কোথায় থাকে তোমাদের প্রতিবাদ?
কত নম্বর পশু?
আরে যে অপরাধ করে নাই,যে ধর্মের হোক,
যে জাতির হোক সে কেন সাজা পাবে?
গনতন্ত্র,নির্বাচণ থাক,
এ সব জনগনের জন্য নয়
এই সব রাজনীতি বাজদের জন্য।
কান নিয়েছে চিলে,কানের পিছে দৌড়ে!
কারো ঘরে আগুন দিয়ে কেউ সুখী হয় কি?
ফাঁসানো ফ্যাসীবাদে বলির পাঠা আমজনতা!
নিরাপরাধ,নিরীহ মানুষদের যারা
অত্যাচার,নির্যাতন করে,
তারা মানুষ নয় নিকৃষ্ট পশু
স্বার্থ সিদ্ধি ,দেশকে অশান্ত করতেই বার বার লঘু নির্যাতন
এ যেন এক মোহরা ,রূপকথার সিঁদকাঠি !
12-12-2017,singapore
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


