
জাহাঙ্গীর বাবু
সেনবাগ টু রাস্তার মাথা রাস্তা নিয়ে আমার পূর্বে এবং পরে প্রিন্ট জাতীয় দৈনিকে অনেকেই লিখেছেন।আমি যেহেতু প্রবাসি, অনলাইন আমার হাতের মুঠোয় সহজেই আপডেট,ফিডব্যাক পাই,অনলাইনেই লিখি।ব্লগ,ফেসবুকতো আছেই, অন্যদের আমিও ছুটিতে থাকা কালীন সময়ে বেশ কয়েকটি পত্রিকায় লিখেছি। পূর্ব পক্রিয়ায় হোক আর জনগনের দাবীতে হোক রাস্তার কাজ শুরু হয়েছিলো।এখন শুনলাম বন্ধ। ফেসবুকেও ভুক্ত ভোগীদের কষ্টের স্টেটাস দেখছি ! সেনবাগ রাস্তার মাথা রাস্তার কাজ শুরু হয়েছিলো আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে.সম্মেলন স্থগিত হওয়ার সংবাদে রাস্তার কাজও স্থগিত হয়ে যায়.নিন্মমানের কাজের জন্য স্থানীয় কয়েক জনের বাঁধার মুখেও পড়ে ঠিকাদার। কাজ একবার শুরু একবার বন্ধ। এর পূর্বে জানা গিয়েছিলো প্লান্ট নাকি কুমিল্লায় এস্ফাল্ট পৌঁছতে দেরী হয়ে যায় ,ঠান্ডা এস্ফাল্ট অপরিষ্কার পানি যুক্ত স্থানে রোলার চালিয়ে দায় সারা কাজ।
ফেসবুক বন্ধু যিনি প্রতিদিন যাতায়াত করেন ,বিগত বছর ধরেই অনেকের মতো রাস্তার বিচিত্র চিত্র তুলে ধরেছেন,তার সর্বশেষ স্টেটাস এমন,(তার অনুমতি ছাড়াই )
"সেনবাগ রাস্তার মাথা থেকে সেনবাগ বাজারে আসতে গাড়ীতে উঠলে প্রথমে মনে গান বাজে
"হাওয়া মে উড়তা যায়
"কিছুক্ষণ যাওয়ার পর পরিবর্তন হয়ে
" এই জ্বালা আর প্রাণে সহে না"।
কারন কি জানেন?রাস্তার অবস্থা।"
এ জন্য দায়ী শুধু মাত্র সেনবাগের নপুংশক জনগণ।এর মধ্যে আমিও একজন।ক্ষমতায় কে,কোন দল সেটা বড় বিষয় নয়,জনস্বার্থের ন্যায্য পাওনায় সব এক হলে,দাবী সোচ্চার হলে আজ এমনটি হতোনা।দলকানা হওয়ার কারণে ক্ষমতাসীনদের হাত শক্ত হয়।উচ্ছিষ্ট ভাবে সাধারণ জনগণকে। এখনো দাবী আদায়ে রক্ত দিতে হয়! প্রশ্রয় দেয় ক্ষমতাসীনদের সমর্থক,ভয়ে থাকে বিরুধী দল। বাঁচার লড়াইয়ে সহ্য করে জনগণ। সামনে কিছুই বলেনা ,কাপুরুষের মতো কাউকে রোহিঙ্গা,উদ্বাস্তু ,টাকার বিনিময়ে নেতা ,ক্ষমতা আর কদিন,আল্লাহর গজব নামুক ইত্যাদি বক,বক। আচ্ছা ক্ষমতাসীন বা টাকা ওয়ালাদের এই সব বল লে কি তাদের কিছু যায় আসে ? তারা এ দেশের ষ্টার ,ভি আই পি ,তাঁরা ,যার টাকা আছে তারাতো দেশে বিদেশে সবখানেই হাসে।
গরীবের দুঃখে কুমীরের কান্নায় কারো চোখ ভাসে।কেউ নিতে আসে,কেউ দিতে আসে। দেয় কে ,জনগণ,নাকি নেতা,মন্ত্রী,এমপি গণ ! আমি বলি জনগণ ! নীরবে সহ্য করে যাওয়াটাই দেশের কল্যাণের জন্য অধিকারের বলিদান। জনগণ যদি ধৈর্য্য না ধরে প্রতিবাদে ফেটে পড়ে "ডু অর ডাই "পরিস্থিতে যায় তাহলে না সরকার, না বিরুধীতা কিছুই থাকবেনা। আসল অপরাধীও তাই জনগণ,আমি তাদেরও একজন।
রাস্তার ঝাঁকিতেই নেকী হোক ,কল্যাণ হোক ,কিছুদিন পূর্বে লিখে ছিলাম "যত ঝাঁকি তত নেকী ,সেনবাগের কয়েকজন আমাকে দেখলেই হাসতেন আর বলতেন "যত ঝাঁকি তত নেকী"
গর্ভবতী মা,বয়ঃবৃদ্ধদের মৃত্যুর কারণ নিয়েও লিখেছি"সেনবাগে মৃত্যু ফাঁদ ,রাস্তা!বলির বকরা সাধারণ জনগণ !
১৩-১১-২০১৭ ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


