somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবর আলীর ভাবনায় ষড় ঋতু

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবর আলীর ভাবনায়
ষড় ঋতু

জাহাঙ্গীর বাবু

জননী,জন্মভুমি,ষড়ঋতুর বৈচিত্রময়,জল রঙে আঁকা মায়াবী প্রকৃতি,
বারো মাসে ছয় ঋতুতে নানা সাজে,মন বদলায়, রঙ বদলায়, ঋতুবদলায়।
ফোর সিজন, চার ঋতুতে বিশ্ব ঘুরে ,সিক্স সিজন,ছয় ঋতুর বাংলাদেশ
দুই মাস অন্তর পট বদলায় প্রিয় স্বদেশ।


গ্রীষ্ম কাল
বৈশাখ -জ্যৈষ্ঠ, গ্রীষ্ম কাল,তাপদাহে চারদিকে অগ্নি মশাল,মাঠ ফাটে
কাঠ ফাটে,চৌচির ফসলী জমিন,মরীচিকা খেলা করে, দৃষ্টির অন্তে
মরুভুমি হৃদয়ের জমিন।তৃষনায় ফাটে বুক গ্রীষ্মে,কাল বৈশাখী,গ্রীষ্মের অহঙ্কার,
ঝোড়ো হাওয়ায় লন্ড ভন্ড, উলট পালট, চুরমার।আম,কাঁঠাল, জাম,লিচু,
জামরুল,তরমুজ,নারিকেল,রসালো ফলে জুড়ায় ক্ষরা তাপের তৃষিত বুক।


বর্ষা কাল
আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল,এ সময়ে গাছ লাগান।প্রচন্ড গরমের পর কিছুটা
স্বস্তি,প্রকৃতির সবুজে টাটকা সজীবতা,বীজ বপনে মশগুল কৃষক আর
বীজতলা।পিলে চমকানো তর্জন,গর্জন,মেঘের ঘর্ষণে আকাশে হুংকার ।
নেশাতুর ঘুম ঘুম, ঘুড়ুম ঘুড়ুম,কখনো গুড়ি গুড়ি কখনো অঝোরে ঝরে,
লাগাতার বৃষ্টি ঝুম ঝুম।মাতাল বরিষণ যখন তখন সুর্য্য লুকায় মেঘ
বাদলের আড়ালে,প্রেম জাগায় প্রকৃতি, মানুষের মনে,খাল বিল মাঠ ঘাট
টুইটুম্বুর বর্ষার জলে।জেলের জালে মাছ খুব ধরা পড়ে ভারী বর্ষনে বন্যা,
প্লাবন, কষ্টের বিপরীতে প্রকৃতির পলিতে জমিন উর্বর ।
গাছে কদম ফুল,কেয়া আর জুঁই,আনারস,পেয়ারা,আমড়া খাই,বাদল দিনে
মন চায় খেতে কুট কুট মটরশুটি,সেই সাথে চানাচুর মুড়ি আর ভুনা খিচুড়ি।


শরৎ কাল
শিউলীর সুবাসে ভাদ্র-আশ্বিনে শরৎ কাল আসে ।বর্ষার কালো মেঘ শরৎ কালে
শুভ্রতায়সাদা মেঘ হয়ে তুলার ন্যায় উড়ে নীল গগনে।নদীর তীরে সাদা কাশ ফুল,
পড়ন্ত বিকেলে সাদা বক সারিতে সারিতে,সবুজ ধানী জমিন ঢেউ খেলে,
দোল খায়,ধান ক্ষেতের শিয়রে। হাওড়ে বিলে শাপলার হাসি,শরৎ হলো ঋতুর রাণী।


হেমন্ত কাল
কৃষকের ঘরে আনন্দ,বছর ঘুরে নবান্ন,কার্তিক - অগ্রাহায়ণ,হেমন্ত কালে,
প্রকৃতিতে হেমন্তের হলদে আবরণ,ফসল কাটার খুশিতে কৃষকের মন,
শর্ষে ফুলে হলুদ তেপান্তর,প্রকৃতির অপরুপ গায়ে হলুদ রুপ,হেমন্ত আসে
নীরবে, কুয়াসার আগমনে নিজেকে আড়াল করে যায় হারিয়ে।


শীত কাল
কুয়াসার চাদরে পৌষ-মাঘ, যুবু থুবু হয়ে আসে শীত কাল।ক্ষীর পায়েস,শীতের
পিঠার ধুম,আনন্দে নাচে মন,নাই চোখে ঘুম।গ্রাম বাংলার কৃষকের ঘরে জুরের
রসের স্বাদ যেন অষ্টাদশী শীতের নাকের নোলক।সতেজ শাক শবজি,বাতাসে
সজীবতা,ঠোঁট ফাটে,পা ফাটে,কষ্ট পায় দরিদ্র শীত বস্ত্রের অভাবে।উনুনে,পথে
ঘাটে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা।কাঁথা,লেপ মুড়ি ভেঙ্গেকাজে যেতে
চায়না মন,এ যে শীতের শীত শীত তেষ্টা।


বসন্ত কাল
ফাল্গুন- চৈত্রে রাজার বেশে আসে ঋতু রাজ বসন্ত।বসন্ত নিয়ে আসে সবুজের
সমারোহ,কৃষ্ণ চুড়ার লালে লাল প্রকৃতি,ফাগুনের আগুন বসন্তের বাতাসে,
মৌ মৌ ফুলের সুবাস ভাসে চারিপাশে,কোকিল পাপিয়া গান গায় আপন সুরে
কোকিল ডাকে সব পাখিদের ছাড়িয়ে,শীতল পরশ দখিনা বাতাসে,মিলনের সুর
মানুষ আর প্রকৃতির মনে।
--


বিধাতার অপরুপ সৃষ্টি এই ধরণী,এই পৃথিবী সবুজ বন বনানী,পাহাড়,পর্বত,
পাখ পাখালী,নদী সাগর ইত্যাদি,মানুষের কল্যানে প্রকৃতির ভারসাম্য রক্ষায়
জীব বৈচিত্র সাজিয়েছেন।ষড় ঋতু ঘুরছে চক্রাকারে,ঋতুর পরিবর্তন প্রকৃতিতে
রুপ রসের সম্ভার নিয়ে আসে। ষড় ঋতুর প্রভাবে প্রভাবিত মানব কুল।তাইতো,
বাবর আলীর মন উচাটণ,কখনো ভালোবাসায় সিক্ত, আবেগে উদার আবার কখনো পেরেশান।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম ও বিজ্ঞান এআই বিবেচনায় আমার ফরিদ আহমদ চৌধুরী ব্লগের সেরা পোষ্ট

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



# কপি করা যায় না বিধায় এআই তারমত করে পোষ্টটি সাজিয়ে দিয়েছে

ইসলাম ও বিজ্ঞান
লেখক: ফরিদ আহমদ চৌধুরী
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮
আল্লাহ, নবী (সা.) ও পরকাল ইসলামের প্রধান আলোচ্য বিষয়;... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

চুক্তিতে নেই, তবু প্রবাসীদের আশা: NCT দিলেই মিলবে ভিসা ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:০০


জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল, বিগত অনির্বাচিত সরকারের সকল প্রজেক্ট পর্যালোচনা করা হবে। দেশের স্বার্থবিরোধী হলে তা বাদ দেওয়া হবে। কিন্তু সরকার তো আগের দেখানো... ...বাকিটুকু পড়ুন

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

×