
জাহাঙ্গীর বাবু
ভালো মানুষ এ খ্যাতিটা মানুষ মৃত্যুর পরে পায় ,
জীবদ্দশায় ,বদনাম কুড়ায় ,তবে স্বার্থের পৃথিবীতে
কে ভালো কে মন্দ ,সুবিধাভোগীরা নির্ধারণ করে,
প্রচার,প্রসার ,প্রপাগান্ডায়।
বিগত দশকে যে ক'জন জীবদ্দশায় খ্যাতি পেয়েছেন ,
ঢাকা উত্তর মেয়র আনিসুল হক তাদের মধ্যে শীর্ষ জন ,
ঢাকা বাস, ট্রাক স্ট্যান্ড,ফুটপাত দখলকারীদের কাছে
তিনি নিশ্চিত মন্দ মানুষ আমাদের অজানা নয়।
নিজ এলাকার উন্নয়নে কাজ করেননি তেমন
অনেকের ছিলো অভিমান,বিরাগ ভাজন হয়েছেন
বিভিন্ন দলের,ভিন্ন মতের,তারা এই গুণী মানুষকে
চেয়েছেন করতে নিজের ।
প্রেরণা উৎস হয়েছিলেন ,আদর্শ হয়েছেন কারো,
চলেগেছেন পৃথিবী ছেড়ে আনিসুল হক এখন প্রয়াত।
জন্ম হোক যেখানেই,যে জাতির,যে গোষ্ঠীর হোন যে ধর্মের
কর্মে হোক প্রমান ,ছিলেন মানুষ,ছিল মনুষত্ব্য।
সোনার মানুষ লোকে বলে ,বলে ছিলেন মানুষ মহান
তোমাদের মতো বাংলায় যেন বারবার জন্ম নেন।
অপারেতে ভালো থেকো এই কামনা করি ,
আমাদের ও জীবন জুড়ে মানবতা হোক সাথী ।
১-১২-২০১৭ ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




