somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা তোমাদের ভূলবনা

০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকল শহীদ স্মরণে কিছু কথা -


আমরা তোমাদের ভূলবনা

জাহাঙ্গীর বাবু

সময়টা দুহাজার চৌদ্দ সাল ,বিজয় দিবসে গ্রামে ছিলাম
জীবনের প্রথম শহিদে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি
অনেকে চক্ষু লজ্জায় বা সন্মান করে কিছু বলেনি
কেউ বলেছে শিরক করেছি !
জীবনে পুন্যের তারাজুতে নেই তেমন কিছু ,তা আমি জানি।

তবে এলাকার অনেকে কাছে পেয়ে খুশি হয়েছে
আমার সমবয়সী তেমন কেউ নেই এলাকায়
কেউ বয়সে বড় কেউ ছোট ,
ছুটিতে গেলে কেউ কেউ বন্ধু হয়ে যায় বটে ,
ছোট ভাইয়ের বন্ধুরাও বন্ধু ,বন্ধাত্ব্যের আবার বয়স ,
কয়েক জন কে মিস করছি ,ওরা যথেষ্ট সময় দিয়েছিল
ওদের ছেড়ে আসতে কষ্ট হয়েছিল,যেন আমার পরিবারের সদস্য।

এই মাত্র কাজ ছাড়লাম ,ঘড়ির কাঁটায় দশটা পঁচিশ
অফিস আসতেই পা দুটি আর চলছে না
পেশিতে ব্যথা অনুভব করছি ,হাতে পায়ে কনক্রিটের ছিঁটা লেগে আছে
ল্যাপ টপ বন্ধ করতে যাবো ,এমন সময় মনটা কেমন করে উঠলো
না ,এই মুহুর্তে বউ ,সন্তান, বাবা- মার জন্যে কষ্ট হচ্ছে না !

ফেস বুক খুলতেই বন্ধুদের স্টেটাসে ,
মুক্তি যুদ্ধের ছবি,বুদ্ধিজীবিদের লাশের ছবি
ইউটিউবে দেখলাম শুনলাম একাত্তরের কয়েকটি গান
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি "
"এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা"
"সালাম সালাম হাজার সালাম"

মুক্তি যুদ্ধ দেখেনি,যে ,যে ভাবেই স্বাধীনতার ইতিহাস রচনা করুক
আমি আমার মতো করে আমার হৃদয়ে স্বাধীনতার ইতিহাস লিখেছি
আমার কবিতায় ,লেখায় কথামালায় ,মুক্তি যুদ্ধের বীর শহীদদের ,
সম্ভ্রম হারানো মা বোনদের অনেক বার শ্রদ্ধা জানিয়েছি।

প্রবাসে থাকি ,দেশটাকে মনে হয় বেশি ভালবাসি
টেবিলে ,রাস্তায় ,বাসে ট্রেনে,কাজের মাঝে লিখি
কাগজের টুকরো ,ড্রয়িং শিটের মাঝে মনের অজান্তে লিখি
"বাংলাদেশ"।

আঁকি বুকি করি ,ভাবনার অতলে হারিয়ে আঁকি ,মাতৃভূমির মানচিত্র ,
লাল সবুজের পতাকা আঁকি, রং মাখি ,সবুজের মাঝে গাড় লাল।
গুন গুন করে গান গাই ,আমার সোনার বাংলা ,আমি তোমায় ভালবাসি।

সবুজ পাসপোর্টে লেখা আছে ,"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ"।

৭১ এ যদি লক্ষ প্রানের বলি না হতো ,লেখা থাকতো পূর্ব পাকিস্তান !
যার সাথে আমার ভুখন্ডের কোন মিল নেই ,কথা বলতে হতো উর্দুতে
যা আমার মায়ের ভাষা নয় !

বিদেশে পরিচিতি হতো না, আমি বাংলাদেশী।

সত্যিকারে স্বাধীনতার স্বাধ পেয়েছি কি পাইনি ,প্রশ্ন যে আসেনা তা নয় ,
স্বাধীন দেশের হয়ে কর্মের খোঁজে সীমানার বাইরে কেন ? সে প্রশ্নে যাবো না আজ।
অন্তত আজ বিজয়ের দিনে ,বিজয়ের মাসে এক বার হলেও
ভাষা আর মাতৃভূমির স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে
সম্ভ্রম হারিয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি।
যে সব মুক্তি যোদ্ধা আজ স্বীকৃতি পায় নি তাদের কাছে ক্ষমা চাই
যে সকল মুক্তি যোদ্ধা আজও বাংলার বুকে বেঁচে আছেন ,তাদের কৃতজ্ঞতা জানাই।

কয়েকটা লাইন এসেই গেলো,
দুর্ভাগা জাতি ,স্বধর্ম নিয়ে বিভক্তিতে আছে
স্বাধীনতার চেতনার ব্যবসায়ীদের কাছে লজ্জিত হচ্ছে !
গনতন্ত্রের নতুন ফরমুলায় নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা করছে !
অস্তিত্ব টিকিয়ে রাখতে ,পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে
যুগের পর যুগ মানিয়ে নেয়ার কসরত করছে!
যুদ্ধ করেই বাঁচতে হচ্ছে,জীবন যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ।
স্বাধীন দেশে নিজেই নিজের কাছে পরাধীন!
যখন লিখছি তখন ল্যাপটপে বাজছে
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি"।

ঘড়ি কাঁটায় দশটা ছাপান্ন রাত। শরীর নড়ছে না ,তবু যেতে হবে ,
রাত পোহালে আসতে হবে আবার জীবন যুদ্ধে।
বিজয়ের এই দিনে প্রবাস থেকে জানাই স্বাধীনতার বীর শহীদদের প্রতি হাজার সালাম।
এখন গান বাজছে ,সালাম সালাম ,হাজার সালাম ,সকল শহিদ স্মরণে
আমার হৃদয় রেখে যেতে চায় ,তাঁদের স্মৃতির চরণে...........
আমরা তোমাদের ভূলবনা ,বছরে একবার হলেও করবো স্মরণ।

লেখার কাল ,সিঙ্গাপুর ,১৫-১২-২০১৫ ইং
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×