
জাহাঙ্গীর বাবু
জেগে উঠেছে, চেতনার ডালি নিয়ে বাৎসরিক দেশপ্রেমিক।
যেন জশনে জৌলুস,আশেকানে দেশপ্রেমিক।
জাগুক,জাগ্রত হউক।এ যে বিজয়ের মাস।
চলুক সম্মুখে পশ্চাতে দুর্নীতি, সন্ত্রাস!
মৌসুমী ক্ষমতার পদলেহন,পদ পদায়ন,জি হুজুর সারগাম
দিবস এলেই,মাস এলেই চলে চেতনার বয়ান!চেতনা মোদের এমনি,
বছরে জাগ্রত একদিনই, বৈশাখী ককটেল ভ্যালেন্টাইন
একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস বিস্ফোরণ একদিন।
বিভক্ত মুক্তির চেতনার কত রঙ,দেশ যেন চোখের জলের বৃদ্ধাশ্রম!
অনুদান করুনায় বেঁচে থাকা পতাকার চোখ অশ্রু সজল।
মা,মাটি,দেশ,স্বাধীনতা,স্বাধীকার,মুক্তি কাগজের পান্না!
ইতিহাস নাকি কাউকে ক্ষমা করেনা।
সময় যায়, সময় আসে ,আবর্তনে বিবর্তন কার মনে থাকে?
আগামীর প্রজন্ম, ইতিহাস ভুল শিখলেও সঠিক ইতিহাস খুঁজে নেবে!
স্বাধীনতা,মুক্তি কারো দয়ার দানে নয়ত্রিশ লক্ষ প্রাণ,
হাজারো সম্ভ্রমের বলিদান,সাড়ে সাত কোটি জনতার দুর্ভোগের সন্তান।
দুটি রঙ, লাল,সবুজ,মুক্ত পতাকা, বুকের গভীরে,স্বযতনে রাখা
বিশ্বাস,কথা,কাজেই তার প্রমাণ।
চেতনার চাপ নয়,লোক দেখানো স্বার্থসিদ্ধির তেল তেলে তেলেসমাতির
কাব্য নয়,সবাই মিলে প্রেম ভক্তি বিশ্বাসে হোক দেশপ্রেম।
২-১২-২০১৭ ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



