
জাহাঙ্গীর বাবু
কত জন স্বপ্ন দেখে আকাশে উড়ার
ওরা কতিপয় স্বপ্ন দেখেছিলো,গড়বে পাঠাগার।
কুলীন পর্দানশীন এক মেয়ের স্বপ্ন
পিতৃকূল তার পাঁড়া গায়,
স্বপ্ন দেখে স্মার্ট মোবাইলের যুগে
গড়বে পাঠাগার।
বইয়ের সুধা জ্ঞানের ক্ষুদায় তাড়িত হয়,
প্রজন্মের নওজোয়ান,হাতে রাখে হাত,নারী পুরুষের ভেদাভেদ নয়।
ওরা তরুন পড়তে চায়,শিখতে চায়,শেখাতে চায়।
অন্ধকার থেকে আলোর একটাই পথ
শিক্ষা,জ্ঞান,আলো।
জ্ঞানের আলোয় পথ দেখাতে চায় পথ ভ্রষ্টকে
যারা আজ সর্বনাশা ইয়াবা,মাদকের কবলে,
ফিরিয়ে আনতে চায় জ্ঞানের টেবিলে
গল্প কবিতার আড্ডায়,
যাদের মগজ ধৌত হয়ে গেছে,মানুষের রক্তে হাত রাঙ্গায়।।
রাজনীতির করাল থাবায় যুব সমাজ
কিশোর দুরন্ত ছেলেবেলায় হাতে উঠে হাতিয়ার
ঠোঁটে সিগারেট,কিশোরী,, তরুনী নারী
অনিরাপদ পথে ঘাটে,ঘরে,বাইরে।
চাই শিক্ষার উন্নয়,জ্ঞানের আহরণ।
সচেতনতায় চাই শিক্ষা,চাই জ্ঞান,
বইয়ের প্রয়োজন।
এগিয়ে যাচ্ছে ব্যানারে পোষ্টারে দেশ
বিশ্বের আধুনিকতার ছোঁয়া গ্রামে
মোবাইল,স্যাটেলাইট,এমনকি
ধর্মের অপব্যাখ্যা,অন্ধ প্রপাগান্ডায়,
শিক্ষায় এখনো শহর এগিয়ে।
বেরিয়ে আসতে হবে,সিলেবাসের বাইরে, পড়তে হবে।
প্রয়োজন লাইব্রেরী,পাঠাগার।
বই কিনে কেউ দেউলিয়া হয়না,পড়ে আহরণ করে জ্ঞান।
সেনাবাগের এক ঝাঁক উদ্যমী তরুন
বাস্তবায়ন করেছে স্বপ্নের।
গড়েছে সেনবাগ পাঠাগার।
কলেজ রোড,সেনবাগ,নোয়াখালী।
স্যালুট তোমাদের হে প্রজন্ম।
সুন্দর আগামীর পথে যাও এগিয়ে।
১৩-১-২০১৮ ইং
সিঙ্গাপুর

আপনার ঘরে অযত্নে অবহেলায় বই পড়ে আছে পাঠিয়ে দিন, ধর্মীয়,সামাজিক উন্নয়ন,থিসিস,গবেষণা,মহা মানবদের জীবনী,কবিতা,গল্প,উপন্যাস,রচনা সমগ্র,আইন বিষয়ক,ম্যাগাজিন,ক্রোড় পত্র,অশ্লীল,উস্কানী,উম্মাদনা ছাড়া পাঠিয়ে দিন সেনবাগ পাঠাগারে।হাত বাড়িয়ে দিন একটি ভালো কাজে।

সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




